এআই দিয়ে বৈশাখের গান

আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৯ এএম

বাংলা নববর্ষ মানেই নতুন গানের ঢল। বরাবরের মতো এবারও বৈশাখকে ঘিরে প্রকাশ পাচ্ছে একের পর এক নতুন গান। তবে এবারের চমকটা একটু ভিন্ন, বাংলা গানের সুরে এবার যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ছোঁয়া।

ঐতিহ্যবাহী বাংলার আবহ আর আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী সংগীত অভিজ্ঞতা। আইটি ও প্রযোজনা প্রতিষ্ঠান মিউজিকফ্লাক্স স্টুডিও-এর উদ্যোগে প্রকাশ পেয়েছে বৈশাখের বিশেষ গান ‘ডিজিটাল বৈশাখ’।

গানটির কথায় ও সুরে মানুষের সৃজনশীলতা থাকলেও, কণ্ঠ ও সংগীত পরিচালনায় ব্যবহার করা হয়েছে এআই অ্যালগরিদম। পুরো প্রক্রিয়াটি পরিচালনা করেছেন নির্মাতা শাহ ইমরাউল কায়ীশ।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, গানটি তৈরির আগে এআইকে প্রশিক্ষণ দেওয়া হয় বাংলার লোকসংগীত, মাটির গান এবং বৈশাখের ঐতিহ্যবাহী সুরের ওপর। এরপর নির্দিষ্ট নির্দেশনা দিয়ে তৈরি করা হয় একেবারে নতুন ধাঁচের সুর ও সংগীত বিন্যাস।

সবচেয়ে চমকপ্রদ বিষয়, এআই নির্মিত কণ্ঠস্বরটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একসঙ্গে আধুনিকতা ও গ্রামীণ আবহ—দুটোরই অনুভূতি পাওয়া যায়। নির্মাতাদের দাবি, প্রযুক্তির ব্যবহার থাকলেও গানটির আবেগ ও সাংস্কৃতিক গভীরতায় কোনও ঘাটতি রাখা হয়নি।

 

ইতিমধ্যে ডিজিটাল বৈশাখ গানটি প্রকাশ পেয়েছে মিউজিকফ্লাক্সের ইউটিউব চ্যানেলে, আর নতুন এই পরীক্ষামূলক উদ্যোগ ঘিরে শ্রোতাদের মধ্যেও তৈরি হয়েছে কৌতূহল।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গান নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’। স্থানীয় লা ক্যামেলিয়ানে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় বসছে এই গানের আসর।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর