নিজের বায়োপিকে কাকে দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে?

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৫ এএম

প্রয়াত কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে। গত ১২ এপ্রিল মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে এখনও অনুরাগীদের মনে শোকের আবহ। তবে এর মাঝেই আলোচনায় এই শিল্পীকে নিয়ে বায়োপিক নির্মাণের বিষয়টি।

দীর্ঘ ৮ দশকের বর্ণাঢ্য ক্যারিয়ার আশা ভোঁসলের। হিন্দি, বাংলা ছাড়াও ২০টি ভাষায় তিনি গান গেয়েছেন। ভূষিত হয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মবিভূষণ, বঙ্গবিভূষণসহ একাধিক সম্মানে। সংগীতের ইতিহাসে সর্বাধিক গান গাওয়ার জন্য ২০১১ সালে গিনেস বিশ্বরেকর্ডে তাঁর নাম উঠেছে। অন্যদিকে, কিংবদন্তি এই শিল্পীর ব্যক্তিজীবন ছিল নানা চ্যালেঞ্জে ভরা। সংসার ভাঙা থেকে শুরু করে ছোটবেলার পিতৃবিয়োগের পর আর্থিক টানাপোড়েন তাঁকে ঋদ্ধ করেছে।

এমন প্রবাদপ্রতীম শিল্পীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা কম কথা নয়! অতীতেও তাঁর বায়োপিক নির্মাণের কথা শোনা গিয়েছিল। সেসময় নিজের জীবনীচিত্রের জন্য দুই শীর্ষ নায়িকাকে নির্বাচন করে গিয়েছিলেন তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রনৌত। ছবি: সংগৃহীত

নিজের বায়োপিকে কাকে দেখতে চেয়েছিলেন আশা ভোঁসলে? পুরনো এক সাক্ষাৎকারে গায়িকা জানান প্রিয়াঙ্কা চোপড়া অথবা কঙ্গনা রনৌতের কথা। তিনি বলেন, ‘পর্দায় আমার চরিত্রে অভিনয় করার জন্য প্রিয়াঙ্কা চোপড়াই সবচেয়ে উপযুক্ত। কঙ্গনা রনৌতও অত্যন্ত দক্ষ অভিনেত্রী। আমার মনে হয়, তিনিও আমার চরিত্রের জন্য চমৎকার পছন্দ হতে পারেন ভবিষ্যতে। কিন্তু মনে হয় না, আমার জীবনের ওপর ভিত্তি করে কখনও কোনো সিনেমা তৈরি হবে!’ 

গায়িকা নিজে তাঁর বায়োপিক নির্মাণ হবে কিনা—তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে ভবিষ্যতে তাঁকে নিয়ে বায়োপিক তৈরি হলে প্রিয়াঙ্কা কিংবা কঙ্গনা অভিনয় করবেন কি-না, সেই কৌতূহল সময়ের হাতে ছেড়ে দেওয়াই যুক্তিযুক্ত।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর