একই গানে একসঙ্গে হৃদয়-ইমরান

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পিএম

দেশের সংগীতাঙ্গনে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে আসছেন দুই জনপ্রিয় তারকা হৃদয় খান ও ইমরান মাহমুদুল। প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন তারা। হৃদয় খানের সুর ও সংগীতে ‘ফিরে এলে না’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান।

এটি নিয়ে ইতিমধ্যেই শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। জানা গেছে, গত মার্চ মাসেই হৃদয় খানের স্টুডিওতে সম্পন্ন হয়েছে গানটির রেকর্ডিং। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন।

সহকর্মীর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ইমরান বলেন, ‘হৃদয় ভাইকে অনেক ধন্যবাদ আমাকে এত চমৎকার একটি গান উপহার দেওয়ার জন্য, এটি অন্যরকম একটি কাজ হয়েছে, আশা করি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

শুধু নতুন গানই নয়, বর্তমানে প্লেব্যাক ও স্টেজ শো—দুই মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন ইমরান। সম্প্রতি রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর গানেও ছিল তার শক্ত উপস্থিতি। পাঁচটি ছবির মধ্যে তিনটিতে তার কণ্ঠ শোনা গেছে।

‘প্রিন্স’-এর ‘পরী’, ‘রাক্ষস’-এর দুটি গান এবং ‘দম’ সিনেমার ‘কোথায় পাবো তাহারে’—এই গানগুলোর মাধ্যমে ঈদের ছবিতে নিজের দাপট ধরে রেখেছেন তিনি। অন্যদকে হৃদয় নীরবেই কাজ করে যাচ্ছেন।

বিটিভি’র ‌ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে নতুন করে বলার নেই! সময়ের সঙ্গে আপন দ্যুতিতে এগিয়ে চলছে জনপ্রিয় এই অনুষ্ঠান। পরিণত হয়েছে ঈদ ঐতিহ্যে। প্রতিটি আয়োজনেই থাকে ব্যতিক্রমী সব ভাবনা-পরিকল্পনা।...
গায়ক ইমরান মাহমুদুল। গান নিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশ। এই ঘুরাঘুরিতেই এবার তিনি দেখা পেলেন ‌‘আসল’ মোনালিসার! তাতে বেশ উচ্ছ্বসিতও এ গায়ক। হবেনই বা না কেন? পাঁচশ বছর আগে ইতালির লিওনার্দো দ্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর