জেমসের নগরবাউল ব্যান্ডে পরিবর্তন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পিএম

আন্তর্জাতিক রক তারকা মাহফুজ আনাম জেমসের ব্যান্ড নগর বাউল-এ এলো পরিবর্তন। দীর্ঘদিনের সদস্য ও বেইজ গিটারিস্ট রানা দল থেকে সরে দাঁড়িয়েছেন। তার জায়গায় নতুন করে যুক্ত হয়েছেন তরুণ সংগীতশিল্পী ইসমামুল ফরহাদ এলিন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রবিন ঠাকুর। তিনি জানান, ব্যক্তিগত ব্যস্ততার কারণে রানা ব্যান্ডে পর্যাপ্ত সময় দিতে পারছিলেন না। তাই অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করেই তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, নতুন সদস্য এলিন ইতিমধ্যেই সংগীত অঙ্গনে পরিচিত নাম। তিনি আগে জনপ্রিয় ব্যান্ড শূন্যের গিটারিস্ট হিসেবে কাজ করেছেন। এছাড়া চিরকুট ব্যান্ডের সঙ্গেও অতিথি শিল্পী হিসেবে পারফর্ম করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

উল্লেখ্য, ২০২০ সালেই নগর বাউলের অতিথি সদস্য হিসেবে যুক্ত হয়েছিলেন এলিন। পরবর্তী সময় চলতি বছরের মার্চ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ব্যান্ডটির সদস্য হিসেবে যাত্রা শুরু করেন।

বর্তমানে ‘নগর বাউল’-এর লাইনআপে রয়েছেন—জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং নতুন সংযোজন ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
‘অতঃপর অধরা’ শিরোনামের একক কনসার্ট নিয়ে মঞ্চে ফিরছেন সংগীতশিল্পী মিফতাহ জামান। ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’র মতো নিজের জনপ্রিয়...
প্রয়াত সংগীতশিল্পী জুবিন গার্গের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর স্মরণে ভারতের আসামজুড়ে পালিত হচ্ছে তিন দিনব্যাপী ‘জুবিন দিবস’।  আজ গায়ককে হারানোর দিনে সোনাপুরের জুবিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর