নাদিমের মনস্তাত্ত্বিক গান ‘আমি কে’

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পিএম

গানে উঠে আসে নানা ভাবনা। সেখানে থাকে মনস্তাত্ত্বিক কিছু কথা আর এক সুরের জগত। তেমনই মানবমনের গভীর যন্ত্রণা, অস্তিত্বের প্রশ্ন এবং মৃত্যুর পরেও আত্মার অস্থিরতাকে কেন্দ্র করে নতুন গান গাইলেন শাহাদাত হোসেন নাদিম। ভিন্নধর্মী এই গানের শিরোনাম ‘আমি কে’। 

গানটির গল্পে উঠে এসেছে এক কষ্টে জর্জরিত যুবকের আত্মহত্যার পরবর্তী মানসিক অবস্থা। মৃত্যুর পরেও যেন তার মুক্তি নেই, বরং তার আত্মা নিজের বিবেকের সঙ্গে কথোপকথনে মত্ত। জীবনের ক্লান্তি তাকে তাড়িয়ে বেড়ায় মৃত্যুর পরও—এমন ব্যতিক্রমী উপস্থাপন গানটিকে দিয়েছে আলাদা মাত্রা।

সম্প্রতি গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। কথা, সুর, কণ্ঠ ও সংগীতায়োজন—সবকিছুই করেছেন নাদিম নিজে। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে বলে জানান তিনি।

গানটি প্রসঙ্গে নাদিম বলেন, ‘শ্রোতারা কীভাবে গ্রহণ করেছেন বা কতটা ভালো লেগেছে, তা আমি নিশ্চিত নই। তবে আমি আমার নিজের ভালোলাগা থেকেই কাজটি করেছি। এই গান যদি কেউ না-ও শুনতো বা অনেক মানুষ শুনলেও—আমার অনুভূতি একই থাকত।’

দীর্ঘদিন ধরে ব্লুজ ধারার সংগীত নিয়ে কাজ করে আসা এই শিল্পী জানান, এমন একটি গান তৈরির ইচ্ছে তাঁর অনেকদিনের। তিনি বলেন, ‘আমি মূলত ব্লুজ নিয়েই কাজ করি। অনেক দিন ধরেই এই ধাঁচের একটি গান করার ইচ্ছে ছিল। আমি কে গানটির মাধ্যমে সেই ইচ্ছে পূরণ হলো।’

রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া আবারও ঢাকার মঞ্চে উঠতে যাচ্ছেন। ২০২২ সালের পর এবার দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছেন ‘বিলিওনেরা’খ্যাত এই সংগীতশিল্পী। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হবে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...
ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমের অভিযোগে এক যুগলকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর ও গলায় জুতার মালা পরিয়ে ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় ছাত্রশিবির নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার...
দেশের স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে ভিভো। ব্র্যান্ডটি শিগগিরই উন্মোচন করতে যাচ্ছে ভিভো ভি৮০ লাইট। যেখানে এই সেগমেন্টে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে কার্ভড ডিসপ্লে। আকর্ষণীয় ডিজাইন, প্রিমিয়াম...
নেত্রকোণার মদনে কওমি মাদরাসার ছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার বহুল আলোচিত মামলায় প্রধান আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরসহ দুই আসামির বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর