অস্ট্রেলিয়া মাতাবেন রুনা লায়লা, সঙ্গে ‘বেঙ্গল সিম্ফনি’

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৭:৪৪ পিএম

সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করেছেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা। অস্ট্রেলিয়ার মেলবোর্নে তাঁর এই বর্ণাঢ্য সংগীতযাত্রার উদযাপন হবে। বরেণ্য এই শিল্পীর সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে ইমন চৌধুরীর ব্যান্ড ‘বেঙ্গল সিম্ফনি’।

আগামী ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ শিরোনামের একটি কনসার্ট। এটি আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)। ইতিমধ্যে এক ভিডিওবার্তায় এই কনসার্টে গান পরিবেশন করার বিষয়টি নিশ্চিত করেছেন রুনা লায়লা। প্রায় একদশক পর অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন তিনি। আর মেলবোর্নে এবারই প্রথমবার!

অন্যদিকে, আগামী ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের আরও একটি কনসার্ট, যার আয়োজনে রয়েছে ‌লিসেন ফর ইনক। এতে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনি ছাড়াও পারফর্ম করবেন পিন্টু ঘোষ। 

আগামী ২৯ জুলাই সাতজন যন্ত্রশিল্পীকে নিয়ে সিডনির উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন রুনা লায়লা। তিনি বলেন, ‘অনেক বছর পর অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে। এবারের কনসার্ট দুটি খুব বড় পরিসরে হচ্ছে। দর্শকের পছন্দের গান গাইব। আমি আশাবাদী, ভালো কিছু হবে।’

ইমন চৌধুরী বলেন, ‘‘অস্ট্রেলিয়ার এই কনসার্ট নিয়ে আমরা খুবই এক্সাইটেড। অসাধারণ ভেন্যুতে সাজানো হয়েছে এই আয়োজন। ‘কথা কইও না’, ‘বাজি’, ‘সাদা সাদা কালা’, ‘টেকা পাখি’সহ দর্শক-শ্রোতাদের প্রিয় গান পরিবেশন করার ইচ্ছে আছে। আশা করছি, প্রাণবন্ত একটি আয়োজন হবে।’

এরইমধ্যে অনলাইনে এই কনসার্ট দুটির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজকরা জানান, এটি শুধু একটি সাধারণ কনসার্ট নয়, হতে যাচ্ছে সারাজীবন মনে রাখার মতো এক মিউজিক্যাল অভিজ্ঞতা। রুনা লায়লার মতো কিংবদন্তি শিল্পী ও বেঙ্গল সিম্ফনি গেয়ে শোনাবে তাঁদের জনপ্রিয় গানগুলো। ভক্তদের জন্য এই আয়োজন হতে যাচ্ছে নস্টালজিয়ায় ডুবে যাওয়ার এক অনন্য সুযোগ।

সামাজিকমাধ্যমে ক’দিন আগেও স্ত্রী-সন্তানকে নিয়ে বিভিন্ন আনন্দঘন মুহূর্ত প্রকাশ করেছেন ‘বাংলা ফাইভ’ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী। তবে স্ত্রী শিরিন সুলতানা ডেঙ্গুতে আক্রান্ত হলে টাইমলাইনের সেই চিত্র...
দেশটির বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার সময়ে এই শিল্পীর গান হয়ে উঠেছিল সাধারণ মানুষের প্রতিবাদের ভাষা। আশির দশকের এক উত্তাল সময়ে জাতীয় সম্প্রচারমাধ্যমে তাঁর ‘পবনা’ অ্যালবামের গানগুলোর প্রচারে...
ফিউশনধর্মী গানের জন্য শ্রোতামহলে বিশেষভাবে পরিচিত ব্যান্ড ‘প্যানডোরা’। শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত হচ্ছে তাঁদের বহুল প্রতীক্ষিত একটি একক কনসার্ট। ভেন্যু রাজধানীর বনানীতে অবস্থিত ‘যাত্রাবিরতি’। 
জুলাই গণঅভ্যুত্থান দিবসে (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্টে এক অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হন ব্যান্ড ‘আর্ক’র ভোকাল, কিংবদন্তি সংগীতশিল্পী হাসান। গান...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর