বালিতে দুর্ঘটনার কবলে নুসরাত, হাসপাতালে ভর্তি

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ পিএম

প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি। এমনকি চোট কতটা গুরুতর সেটাও অজানা। 

একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, কর্মসূত্রেই বালিতে গিয়েছেন নুসরাত। সপ্তাহখানেক আগেই সেখান থেকে বেশকিছু ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করেছিলেন তিনি। 

শোনা যাচ্ছে, টাইগার শ্রফের সঙ্গে পরবর্তী ছবিতে জুটি বাঁধছেন নুসরাত। সম্ভবত সেই ছবির শুটিং চলাকালেই তিনি আহত হয়েছেন।

নতুন ছবির জন্য পরিচালক এমন একজন অভিনেত্রীকে চেয়েছিলেন, যিনি চরিত্রটিকে আবেগের সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন। সেই প্রেক্ষিতে নুসরাতই ছিলেন তাঁর প্রথম পছন্দ।

এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করছেন পশমিনা রোশন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও এলভিশ যাদব। 

তবে শুটিং চলাকালে দুর্ঘটনার কবলে পড়া এই অভিনেত্রীর জন্য নতুন নয়। ২০২৩ সালে শুটিংয়ের মাঝে তাঁর আহত হওয়ার দুটি ঘটনা প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে ‘আকেলি’ ছবির শুটিংয়ের সময় গুরুতর আহত হয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। 

এর আগে, ‘ছোরি ২’ ছবির শুটিংয়ের সময় একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর মুখে চোট লেগেছিল। সেই আঘাত এতই গুরুতর ছিল যে তাঁর মুখে এবং ভ্রু সংলগ্ন অংশে সেলাই পড়েছিল। কয়েকদিন পর সেলাই করার সেই মুহূর্তের একটি ভিডিওও প্রকাশ্যে এসেছিল। 

২০২১ সালের আগস্টে নির্মাতা লাভ রঞ্জনের একটি ছবির শুটিং চলাকালে আকস্মিক নুসরাতের শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় ২৩-২৪ দিন একটানা কাজ করার কারণে তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। ঘটনার দিন তিনি ঠিকমতো দাঁড়াতে বা কথা বলতে পারছিলেন না। এরপর তাঁকে মুম্বাইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর জানিয়েছিলেন, তিনি ভার্টিগোর সমস্যায় আক্রান্ত। অতিরিক্ত মানসিক চাপ ও ক্লান্তির জন্যই অসুস্থ হয়ে পড়েছিলেন। ১৫ দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। ফলে ছবিটির শুটিংও কয়েকদিন স্থগিত রাখতে হয়েছিল।

প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরেই নাকি তিনি বিয়ে করছেন—এমনটাই জানিয়েছে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম। সূত্রের দাবি, কালিম্পংয়ে হবে মিমির বিয়ের...
মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতকর্মীদের হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...
খুলনার দিঘলিয়ায় নিষিদ্ধ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর ১২টার দিকে ফরমাইশখানা এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। 
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান...
ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দেশের শীর্ষ বিদ্যাপীঠই নয়, দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিরও কেন্দ্রবিন্দু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বাড়িয়ে একে বিশ্বের শীর্ষস্থানীয়...
তানজানিয়ার আরুসায় ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আজ রোববার দুপুর আড়াইটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর