আইয়ুব বাচ্চু রাত ১টা-দেড়টার সময় এসে বলত কত কেক কেটেছে: চন্দনা

আজ (১৬ আগস্ট) গিটার লিজেন্ড, ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর ৬২তম জন্মদিন। ২০১৮ সালের ১৮ অক্টোবরে চিরবিদায় নেওয়া এই তারকাকে নিয়ে জন্মদিনের কথা বলেছেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। অনুলিখন—ওয়ালিউল বিশ্বাস 

 

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৪:৫১ পিএম

আজ আইয়ুব বাচ্চুর জন্মদিন। সারাটা জীবন তাকে নিয়ে কাটালাম। কত কত স্মৃতি! তবে আগে যখন বাচ্চারা ছোট ছিল, তার জন্মদিনগুলো বাসাতে হতো। বাচ্চারা ছোট একটা কেক এনে রাখত আর ঘড়িতে দেখত কখনও বারোটা বাজবে? আইয়ুব বাচ্চু বুঝতে পারতো কিছু একটা ঘটতে চলেছে, তবে কী সেটা—তা জানত না। বাচ্চারা সারপ্রাইজ দিত। আমরা সবাই মিলে কেক কাটতাম। 

আমাদের সাথে একা কাটানো বাচ্চুর জন্মদিনগুলোই ছিল বেশি মজার। পরে লোকজন অনেক বেশি আসতে লাগলো। তখন অফিসে কেক কাটা শুরু হলো। আইয়ুব বাচ্চু রাত ১টা-দেড়টার সময় এসে বলতো কত কেক কেটেছে! সে বাচ্চাদের কেকের জন্য অপেক্ষা করতো। আমরা খুব মজা করে কেক কাটতাম।

পরিবারের সঙ্গে কিংবদন্তি গায়ক ও গিটারিস্ট। ছবি সৌজন্য আইয়ুব বাচচু পরিবারগানই ছিল আইয়ুব বাচ্চুর ধ্যান-জ্ঞান। আর একটা জিনিস খুব ভালোবাসতেন। সেটা হলো গিটার। গিটারগুলো অক্ষতই আছে। অনেকে নানা কথা ছড়ান। তবে সবার আগে এগুলো আইয়ুব বাচ্চুর স্মৃতি। 

আমার জীবনের চেয়ে বেশি যত্ন করে এগুলো রেখেছি। এই গিটারগুলো নিয়ে আমার স্বপ্ন আছে। সেই স্বপ্নের বিষয়ে এখনই কিছু বলতে চাই না। গিটারগুলো থেকে দুটি গিটার ছেলেকে দিয়েছিল আইয়ুব বাচ্চু। বাকিগুলো ঠিকঠাক আছে। আমি যতদিন জীবিত আছি ততদিন যত্নে থাকবে এবং চলে গেলে ছেলেমেয়েরা দেখবে হয়তো।

বলা যায়, আমি একটা সমুদ্রে নেমেছি। জানি না এ সমুদ্র কবে পাড়ি দিতে পারবো। অনেক আগেই বলেছি আইয়ুব বাচ্চুর স্মৃতি নিয়ে বিশেষ কিছু করার। সেটা যখন শেষ হবে, তখন আমি একটু জিরাতে যাব। জন্মদিনে সবাই আইয়ুব বাচ্চুর জন্য দোয়া করবেন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর