মাহফুজের অন্যরূপ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ পিএম

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরেছেন অস্ট্রেলিয়া প্রবাসী অভিনেতা মাহফুজ আহমেদ। এবার তাঁর অভিষেক হলো ওটিটিতে।  সিরিজের নাম ‘অদৃশ্য’। এখানে একেবারে অন্যরূপে ধরা দিলেন অভিনেতা। 

কাঁচাপাকা চুলে ব্যবসায়ী ও রাজনীতিক হিসেবে হাজির হয়েছেন। সেখানে পেলেন পুরনো জুটি অপি করিমকে।

এর গল্পটা এমন—সফল ব্যবসায়ী ও শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা আনিস আহমেদ। আগামী নির্বাচনে পার্টি থেকে সে এমপি মনোনয়নপ্রত্যাশী। একজনকে গায়েব করে দেওয়ার হুমকি দেওয়ার নিজেই হয়েছেন অপহরণ। রেজওয়ানা কোথাও তার স্বামীর খোঁজ পাচ্ছে না। মহা দুশ্চিন্তায় তার পুরো পরিবার। এটা কোনো ষড়যন্ত্র নাকি কোনো দুর্ঘটনা?

আজ সোমবার প্রকাশ হয়েছে এই সিরিজের ট্রেলার। নির্মাতা শাফায়েত মনসুর রানার পরিচালনায় আড়াই মিনিটের সেই ঝলকের পুরোটা জুড়েই বিরাজ করছে রহস্য। আর ফাঁকে ফাঁকে উঁকি দিয়েছে পরিবার, স্ত্রী-সন্তান, কামুক লালসা, রাজনীতি ও ব্যবসায়িক জগতের সাফল্য।

সিরিজে আনিস আহমেদ চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। কাজটি নিয়ে তাঁর অনুভূতি এরকম, ‘দর্শক আমাকে এই সিরিজে সম্পূর্ণ নতুন রূপে আবিষ্কার করবে। এমন চরিত্রে এর আগে আমার অভিনয় করা হয়নি। এই গল্পের জার্নিটা একদম আলাদা, বেঁচে থাকার জন্য বাহ্যিক শক্তির বিরুদ্ধে লড়াইের পাশাপাশি লড়াইটা নিজের মনের বিরুদ্ধেও করতে হয়। আমি বিশ্বাস করি, সিরিজটি দেখে দর্শক অনেক ধরনের বাস্তবতা নিয়ে প্রশ্ন করা শুরু করবে।’

সিরিজে আনিস আহমেদের স্ত্রীর ভূমিকায় আছেন অপি করিম। তাঁর ভাষ্য, ‘এই সিরিজে বেশ কয়েকজন প্রতিভাবান অভিনেতা রয়েছেন, যাদের আমি খুব পছন্দ করি। এটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। সিরিজটিতে কী ঘটতে চলেছে, ট্রেলার তার একটি ঝলক মাত্র। আমি আশা করি দর্শকরা শেষ পর্যন্ত সিরিজটি বেশ ভালো ভাবেই উপভোগ করবেন।’

‘অদৃশ্য’ সিরিজে আরও অভিনয় করেছেন তানিয়া আহমেদ, শাহাদাত হোসেন, শম্পা রেজা, সুমন আনোয়ার, আহমেদ রেজা রুবেল, শহীদুজ্জামান সেলিম, নিশাত প্রিয়ম, পার্থ শেখ, গিয়াসউদ্দিন সেলিমসহ অনেকে। আলফা-আই প্রযোজিত সিরিজটি আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
লোডিং...

এলাকার খবর