অপূর্বর অ্যাকশন পরিচালনায় বলিউডের ডিরেক্টর

আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ০৩:৫৮ পিএম

ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা তপু খান। অভিষেক করেছেন চলচ্চিত্রেও। গত ঈদুল ফিতরে মুক্তি পায় তাঁর পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘লিডার: আমিই বাংলাদেশ’। এতে দারুণভাবে ছন্দে ফেরেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। এবার এই নির্মাতা জুটি বাঁধলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে। না, এটি কোনো সিনেমা নয়; বলা যায় ‘ইউটিউব ফিল্ম’। যেখানে অপূর্বর অ্যাকশন ডিজাইন করেছেন চেন্নাইয়ের আলোচিত ফাইট ডিরেক্টর রাজেশ কান্নান। বলিউডের ‘দাবাং’, ‘ওয়ান্টেড’, `সিংঘম’, ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ঢালিউডের ‘প্রিয়তমা’র মতো জনপ্রিয় সিনেমায় ফাইট পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।

অপূর্বর এই ইউটিউব ফিল্মের নাম ‘ডার্ক জাস্টিস’। ডিটেকটিভ অ্যাকশন থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এই এক্সক্লুসিভ কনটেন্টে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

একফ্রেমে আকবর হায়দার মুন্না, জিয়াউল ফারুক অপূর্ব, তপু খান ও রাজেশ কান্নান। ছবি: নির্মাতার সৌজন্যে

কাজটি নিয়ে নির্মাতা তপু খানের ভাষ্য, ‌‘বাংলাদেশে অনলাইন ইন্ডাস্ট্রির জন্য এভাবে অ্যাকশন কনটেন্ট আগে হয়নি। অন্যান্য কনটেন্টের তুলনায় বিগ বাজেটের মাল্টি কাস্টিং কাজ এটি। মানুষ দেখে অন্য রকম একটা আমেজ পাবে। অপূর্ব ভাই খুবই এক্সাইটেড কাজটি করে। অনেকদিন পর এতো আর্টিস্ট নিয়ে কাজটি করেছি।’

পরিচালকের সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য করেছেন দেলোয়ার হোসেন দিল। সংলাপও তাঁরই লেখা। গল্প ভাবনা ও প্রযোজনায় ছিলেন আকবর হায়দার মুন্না। যিনি এর আগে ‌‘কমলা রঙের রোদ’, ‘তিতলির ফিরে আসা’, ‘ব্যাডবাজ’-এর মতো জনপ্রিয় নাটকের প্রযোজনায় যুক্ত ছিলেন।

শুটিং সেটে অপূর্ব ও ইরফান সাজ্জাদ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

এছাড়া এই ফিল্মের মাধ্যমে দীর্ঘ ৮ বছর পর একসঙ্গে পর্দা ভাগ করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ইরফান সাজ্জাদ। তাঁরা ছাড়াও রয়েছেন সায়লা সাবি, রাশেদ মামুন অপু, ইরফান সাজ্জাদ, মাখনুন সুলতানা মাহিমা, মনিরা মিঠু, জয়রাজ, সাহেদ আলী, অনিন্দিতা মিমি, স্বরন সাহা, রওনক রিপন প্রমুখ।

জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত এই ফিল্মের দৃশ্যধারণ ইতিমধ্যে সম্পন্ন। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে সম্প্রতি এর শুটিং হয়। শিগগিরই এটি  ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
রংপুর-লালমনিরহাট আঞ্চলিক সড়কে ভয়াবহ ধস দেখা দিয়েছে। সড়কের অন্তত অর্ধশত স্থানে পিচঢালা অংশের নিচের মাটি সরে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। ভাঙা সড়কে চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই জেলার যাত্রীরা। এতে...
উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। তিস্তা, ধরলা, সুরমা ও উপদাখালীসহ বিভিন্ন নদীর পানি কোথাও বিপৎসীমার কাছাকাছি, আবার কোথাও কমলেও দুর্ভোগ...
আগামী ৪৮ দিনের মধ্যে জ্বালানি তেলের সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সম্প্রতি জ্বালানি সংকট নিয়ে ছড়িয়ে পড়া খবরের কোন ভিত্তি নেই বলে জানান যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বুধবার রাজধানীতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য নিরলসভাবে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন বলে মন্তব্য করছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান। মঙ্গলবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর