পরিচালক বদল, আসছে ‘বুকের মধ্যে আগুন’ স্পিন-অফ

আপডেট : ১২ মার্চ ২০২৪, ০৬:৫৬ পিএম

হঠাৎ করেই ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল একটি সিরিজ, মনে পড়ে? হ্যাঁ, জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সেই ‘বুকের মধ্যে আগুন’ সিরিজের কথাই বলা হচ্ছে। মুক্তির পর যেটি বেশ আলোচনায় ছিল। শোনা গিয়েছিল, কেউ কেউ সিরিজটিতে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর যোগসূত্রও খুঁজে পেয়েছেন। এ নিয়ে জল ঘোলাও কম হয়নি, আদালতেও গড়িয়েছিল বিষয়টি। তবে এসব আলোচনা-সমালোচনার মাঝেই ওটিটিতে উন্মুক্ত হয়েছিল এই সিরিজ। পেয়েছিল দর্শকদের বাহবা। এবার আসছে এর স্পিন-অফ সিরিজ। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন অভিনেতা অপূর্ব।

তানিম রহমান অংশু পরিচালিত এ সিরিজের গল্পে দেখা যায়, নব্বই দশকের একজন সুপারস্টার ও স্টাইল আইকন, রহস্যজনকভাবে যাঁর মৃত্যু হয়েছে। আর সেই মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে মিশনে নামেন এএসপি গোলাম মামুন ওরফে অপূর্ব। গল্পে দেখানো হয়, সেই সুপারস্টার নায়কের ভক্ত হলেন এই পুলিশ কর্মকর্তা। মুক্তির পর দর্শকমহলে চরিত্রটির জন্য ব্যাপক প্রশংসিত হন অভিনেতা।

বুকের মধ্যে আগুন সিরিজের আরেকটি দৃ্শ্য। ছবি: সংগৃহীত

এবার স্পিন-অফেও থাকছে বেশ কিছু চমক। সিরিজটির গল্প এগোবে এএসপি গোলাম মামুনকে কেন্দ্র করেই। যে কারণে এর নামও রাখা হয়েছে ‘গোলাম মামুন’। আর পরিচালনাতেও আসছে বদল। এবার তানিম রহমান অংশু নন, স্পিন অফটি পরিচালনা করছেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন’খ্যাত নির্মাতা শিহাব শাহীন। সিরিজটি প্রসঙ্গে জানতে তাঁর সঙ্গে ইনডিপেনডেন্ট ডিজিটালের যোগাযোগ হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সূত্রের মাধ্যমে জানা গেছে, এরই মধ্যে স্পিন-অফ সিরিজটির চিত্রনাট্য সম্পন্ন। অভিনয়শিল্পীরাও প্রস্তুত। চলতি মাসেই শুটিং শুরুর কথা রয়েছে। 

স্পিন-অফটি নির্মিত হচ্ছে মূল সিরিজের এএসপি গোলাম মামুন চরিত্রটির ওপর ভিত্তি করে। এই চরিত্রে থাকছেন অপূর্ব। তাঁকে ঘিরেই ডালপালা মেলবে গল্পটি। অন্যান্য চরিত্রে আসছে একঝাঁক নতুন মুখ। 

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
প্রকাশ্যে এসেছে হইচই অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’র অফিসিয়াল ট্রেলার। আগামী ২৫ জুন থেকে স্ট্রিম হবে নির্মাতা সালেহ সোবহান অনীম পরিচালিত এই সিরিজ।
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তাঁর ছোট্ট কন্যা আনায়া। ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা...
মাদকের বিরুদ্ধে যে উদ্যোগ নিয়েছেন, সে বিষয়ে কোনো ‘দালাল মিডিয়া’ তাকে থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন সদ্যবিদায়ী প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। 
শিক্ষা কার্যক্রম শুরুর ২ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ফলে আটটি আলাদা আলাদা স্থানে ভাড়া বাসায় চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।
ময়মনসিংহের ভালুকায় মাদক মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। তাঁদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর