শুরু হচ্ছে তাহসানের নতুন মিশন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০১:২০ পিএম

বিশ্বের ৭৫টি দেশের পর এবার বাংলাদেশেও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি শো ‘ফ্যামিলি ফিউড’। দেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’তে প্রচারিত হবে বিশ্বখ্যাত এই টেলিভিশন গেম শোটি। এতে অংশ নেবে দুটি করে পরিবার। প্রতি পর্বে প্রতিযোগীরা জিতে নিতে পারবেন সর্বোচ্চ ১ লাখ টাকার পুরস্কার। ইতিমধ্যেই অনুষ্ঠানের শুটিং পরিকল্পনা চূড়ান্ত করেছে বঙ্গ কর্তৃপক্ষ। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হবে শুটিং। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খান।

সারা দেশের প্রায় ২ হাজার আবেদনকারী পরিবারের মাঝ থেকে অডিশনের মাধ্যমে বাছাই করা হয়েছে ৪০টি পরিবারকে। প্রতিটি পর্বে মুখোমুখি হবে দুটি পরিবার। নির্দিষ্ট বিষয়ে ১০০ জনকে জিজ্ঞাসা করা কিছু প্রশ্ন উপস্থাপন করা হবে পরিবারের সদস্যদের। সঠিক অনুমানগুলোর ভিত্তিতে প্রতিযোগীরা পয়েন্ট পাবেন। সর্বোচ্চ পয়েন্ট পাওয়া পরিবারটিকে বিজয়ী ঘোষণা করা হবে। 

বিজয়ী দল অংশ নেবে ‘ফাস্ট মানি’ নামের বোনাস রাউন্ডে। সেখানেই পেয়ে যাবেন গোপন ও আকর্ষণীয় পুরস্কার। এ ছাড়া এই শোতে জনপ্রিয় শোবিজ তারকা, ক্রীড়াবিদ এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে থাকবে বিশেষ পর্ব।

এ প্রসঙ্গে বঙ্গ’র সিওও ফায়াজ তাহের বলেন, ‘বাংলাদেশে ফ্যামিলি ফিউড নিয়ে আসতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই শোটি বিশ্বজুড়ে পরিবারগুলোকে বিনোদন দিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের দর্শকদের কাছেও সমান জনপ্রিয় হবে শোটি। আশা করি, দেশের প্রতিটি পরিবার একসঙ্গে বসে গেমটির মজা ও উত্তেজনা উপভোগ করবে।’ 

জানা গেছে, আগামী বছরে প্রকাশ শুরু হবে ‘ফ্যামিলি ফিউড’র পর্বগুলো। 

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
কিংবদন্তি অ্যাকশন তারকা জ্যাকি চ্যান মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়েছে। ফলে উদ্বেগ প্রকাশ করছেন ভক্তরা, এমনকি তা অভিনেতার শারীরিক অবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন তুলেছে।...
জনপ্রিয় মার্কিন অভিনেতা ডেনিস হ্যাসকিন্স মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। টিন সিটকম ‘সেভড বাই দ্য বেল’ সিরিয়ালে প্রিন্সিপাল রিচার্ড বেল্ডিং চরিত্রের মধ্যদিয়ে তিনি বিশ্বজুড়ে পরিচিতি পান। ...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সাইদুর রহমান পাভেলের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। তাঁর সেই ৪৫ সেকেন্ডের ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।  ‘ব্যাচেলর পয়েন্ট’...
ঢাকায় দুই দিনব্যাপী ‘বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ (বিসিডিপি) নলেজ কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধন হয়েছে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে দেশি-বিদেশি ৫০০ জনের বেশি জলবায়ু বিশেষজ্ঞ, নীতিনির্ধারক,...
বেশির ভাগ দেশে গণতন্ত্র পিছু হটছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রীয়াজ। বুধবার...
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রামপালে। এজন্য আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। বুধবার একনেক সভাশেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী...
দেশ ও জাতির প্রশ্নে বিএনপি কোনোদিন মাথা নত করবে না, প্রয়োজনে শেষ পর্যন্ত লড়াই করে যাবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত বুয়েট...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর