কবে আসছে অপূর্ব-ফারিণকে নিয়ে অমির ‘হাউ সুইট’

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৪:০৬ পিএম

আসন্ন ঈদুল ফিতরে নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ-তে এ সময় ‍মুক্তি পাবে তাঁর নির্মিত ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’।
  
রোমান্স-কমেডি নির্ভর এই ফিল্মে জুটি বেঁধেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এর আগে এটি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও, পিছিয়ে গিয়ে এবার তা ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে।

পরিচালক অমি জানান, সেসময় পোস্ট প্রডাকশনে কালারের কাজ বাকি ছিল, তাই মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাঁর ভাষ্য, ‘হাউ সুইট ঈদে এলে আরও বেশি জমবে। কারণ, এটি রোমান্টিক ও কমেডি গল্পে নির্মিত। আমার বিশ্বাস ঈদে দর্শকদের মন মাতাবে।’

এদিকে, ওয়েব ফিল্মটি মুক্তিকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ৪৩ সেকেন্ডের একটি টিজার প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে তা অপূর্ব-অমি-ফারিণ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

অমি বলেন, ‘চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয়, এই গল্পটি দেখলে দর্শকদের সেই অনুভূতি হবে। আর এই ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কাউকে মাথায় আসেনি। ফারিণের সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। সে রোমান্টিক সিরিয়াস দুই চরিত্রেই ভালো করে। এ কারণে অপূর্ব ভাই ও ফারিণকে নেয়া হয়েছে। অপেক্ষা করছি কবে দর্শকদের দেখাতে পারব।’

হাউ সুইট নিয়ে অপূর্ব বললেন, ‘অনেকদিন পর অমির সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আমি সিনেমার গল্পটা শুনে খুব উচ্ছ্বসিত হয়ে যাই যে কবে কাজটি শুরু করব। এ ছাড়া দীর্ঘদিন হয়েছে ওটিটিতে ফারিণের সঙ্গে কোনো কাজ নেই। আমি চাচ্ছিলাম এ রকম একটি কাজ দিয়ে পর্দায় আসার। সব মিলিয়ে হাউ সুইট নিয়ে আমি খুব আশাবাদী।’

যোগ করে তিনি বলেন, ‘অমির আগের কাজগুলো দেখে দর্শক যেমন উপভোগ করেছে, এবারও তেমনটা হবে। নাচে, গানে ভরপুর খুব সুন্দর একটি সিনেমা উপহার পেতে যাচ্ছে দর্শক।’

প্রসঙ্গত, বরিশাল ও ঢাকার বিভিন্ন লোকেশনে হাউ সুইট’র শুটিং হয়েছে। অপূর্ব-ফারিণ ছাড়াও এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সাইদুর রহমান পাভেল।

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পরিবারের দাবি, প্রিয় দলের পরাজয় এবং তা নিয়ে কটাক্ষের কারণে তিনি...
রুপালি পর্দায় একসঙ্গে হাজির হতে চলেছেন দুই জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও ইয়াশ রোহান। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’র নতুন অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এ দেখা মিলবে তাঁদের। আগামী ২৫ জুন...
রাজধানীর সিনেপ্লেক্সের একটি শাখায় ‘প্রিন্স’ সিনেমার বিশেষ প্রদর্শনী ঘিরে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। কারণটা হলো কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু ও...
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিন্স’র প্রিমিয়ার হয়েছে স্টার সিনেপ্লেক্সের উত্তরা শাখায়। মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির এই বিশেষ প্রিমিয়ারে এসেছিলেন তারকাদের অনেকে। সেখানে মধ্যরাতে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর