‘ব্যাচেলর পয়েন্ট’ সংসারে নতুন ঝড়!

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ পিএম

ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রথম ধাপে এ ধারাবাহিক নাটকটির ১-৮ পর্ব দর্শকদের মাঝে তুমুল সাড়া ফেলে। এবার প্রচারে আসছে নতুন সিজনের ৯-১৬ পর্ব। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ’র পক্ষ থেকে বলা হয়, ব্যাচেলরদের সংসারে নতুন ঝড়! আগামী ১০ জুলাই আসছে ব্যাচেলর পয়েন্ট-৫-এর নতুন পর্ব ৯ থেকে ১৬।

আরও বলা হয়, আলোচনা আর হাসির কেন্দ্রবিন্দুতে থাকা ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট এবার নতুন আঙ্গিকে। বন্ধুত্ব, আড্ডা আর দৈনন্দিন জীবনের খুঁটিনাটি ঝামেলার যে গল্প দর্শকদের আপন করে নিয়েছিল, সেই গল্পেরই নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আগের পর্বগুলোর রেশ কাটতে না কাটতেই এবার আসছে আরও জমজমাট সব ঘটনা!’

ব্যাচেলর পয়েন্ট-৫ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: বঙ্গ

গল্প প্রসঙ্গে বঙ্গ’র ভাষ্য, একমাত্র কর্মচারী শিমুলকে নিয়ে পাশার ব্যবসার পরিসর বাড়ছে ঠিকই, কিন্তু এই অগ্রযাত্রার শেষ কোথায়? হাবুর গোছানো সংসারে বজরা জাকিরের প্রবেশ যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। অন্যদিকে, লামিয়াকে ঘিরে শিমুল আর জাকিরের দ্বন্দ্ব এখন প্রকাশ্য যুদ্ধে রূপ নিয়েছে। তবে সবার নজর থাকবে একজনের দিকেই—তিনি হলেন মতলব! তার আগের কাণ্ডকারখানাই যদি হাসতে হাসতে দর্শকদের পেটে খিল ধরিয়ে দেয়, তাহলে ভাবুন নতুন পর্বগুলোতে কী অপেক্ষা করছে!

ব্যাচেলর পয়েন্ট’র নতুন সিজনের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মাসহ তাঁদের সুপরিচিত সঙ্গীরা।

প্রসঙ্গত, ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ ছাড়াও ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ প্রচারে আসছে টিভি পর্দায়। আগামীকাল ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে দর্শকরা চ্যানেল আইতে ধারাবাহিকটি উপভোগ করতে পারবেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
ইরানি মুদ্রা রিয়ালের রেকর্ড দরপতন হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের ১ ডলার দিয়ে মিলছে ২২ লাখ ইরানি রিয়াল। ইরানে নতুন করে মার্কিন হামলা ও যুক্তরাষ্ট্রের আরোপ করা নিষেধাজ্ঞার জেরে এই দরপতন হয়েছে বলে...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর