ভালোবাসা, দ্বন্দ্ব আর সম্পর্কের গল্পে আসছে রাজের নতুন সিরিজ

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

পারিবারিক টানাপোড়েন, ভালোবাসা আর মমত্ববোধের গল্প নিয়ে পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ আসছেন নতুন সিরিজ ‘এটা আমাদেরই গল্প’ নিয়ে। গল্প, চিত্রনাট্য ও পরিচালনা—তিনটিই করেছেন রাজ নিজে।

সিরিজটিতে অভিনয় করেছেন একঝাঁক তারকা—ইরফান সাজ্জাদ, কেয়া পায়েল, খায়রুল বাসার, সুনেরাহ বিনতে কামাল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর ও মাহমুদুল ইসলাম মিঠু।

আগামী ৫ নভেম্বর থেকে প্রতি বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টায় সিরিজটি দেখা যাবে ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে। প্রতি সপ্তাহে আসবে দুটি করে নতুন পর্ব।

গল্পে ইরফান সাজ্জাদ ও খায়রুল বাসার দুই ভাই ফাহাদ ও সামির। তাদের জীবনের মধ্য দিয়ে ফুটে উঠবে সম্পর্ক, দূরত্ব আর এক পরিবারের ভাঙা-গড়া। কেয়া পায়েল আছেন মেহরীন চরিত্রে, আর সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন সায়রার ভূমিকায়।

ইতিমধ্যে সিরিজটির ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউবে, আর তা দেখে দর্শকের আগ্রহ বাড়ছে দ্রুত।

পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘আমাদের সমাজের মূল শক্তি পরিবার। তাই চেয়েছি এমন একটি গল্প বলতে, যেখানে দর্শক নিজেদের জীবনের টুকরো অংশ খুঁজে পাবেন। সিরিজটির ট্যাগলাইন রেখেছি —পরিবারই শুরু, পরিবারই শেষ।’

সিরিজটির চিত্রগ্রহণ হয়েছে ঢাকার উত্তরার ক্ষণিকালয় শুটিং হাউস ও সাভারের একটি রিসোর্টে। ক্যামেরায় ছিলেন আদিত্য মনির।

এটা আমাদেরই গল্প-এ থাকছে তিনটি মৌলিক গান। টাইটেল গান গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান, কথা লিখেছেন মাহমুদ মানজুর। ‘সে মানালে’ গেয়েছেন ও সুর করেছেন শাহরিয়ার মার্সেল, কথা তারিক তুহিন। ‘জানি না’ গেয়েছেন প্রত্যয় খান ও সুস্মিতা, কথা সিয়াম সরকার।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর