‘ব্যাচেলর পয়েন্ট’-এ নতুন চমক, আসছেন অর্চিতা স্পর্শিয়া

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পিএম

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ এখন আলোচনায় তুঙ্গে। কাবিলা, হাবু, পাশা আর নেহালদের ফ্ল্যাটে চলছে একের পর এক হাস্যরসের গল্প। আর এবার সেই ফ্ল্যাটে বাজতে চলেছে নতুন সুর,  যোগ দিচ্ছেন অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া!

কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে রহস্য ছড়িয়েছিলেন নির্মাতা অমি, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। পোস্টার প্রকাশ করেই জানালেন, ব্যাচেলর পয়েন্টের নতুন সারপ্রাইজ হলেন স্পর্শিয়া।

স্পর্শিয়া বললেন, ‘গত কয়েক বছর ধরে সিরিয়াস চরিত্রেই বেশি কাজ করেছি। তাই চেয়েছিলাম কিছু হালকা-ফুলকা, ফান বা কমেডি জনরার কাজ করতে, যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হতে পারি। ব্যাচেলর পয়েন্ট টিম থেকে কল আসার পর এক মুহূর্ত দেরি করিনি, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়েছি। সিরিজটা তো এখন একটা ব্র্যান্ড! প্রথমবার কাজ করছি অমি ভাইয়ের সঙ্গে—উনি দুর্দান্ত একজন মেকার। আশা করছি, দর্শক আমাদের কোলাবোরেশন উপভোগ করবেন।’

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্টে সাধারণত পুরুষ চরিত্রই বেশি থাকে। তবে আগের সিজনগুলোতে যেসব নারী চরিত্র এসেছে, সবাই জনপ্রিয় হয়েছে। গল্পের প্রয়োজনে এবার নতুন একটা ফিমেল চরিত্র দরকার ছিল, সেই জায়গায় স্পর্শিয়া দারুণ মানিয়ে যাবেন বলে মনে হয়েছে। তাঁর চরিত্রটা দর্শকদের জন্য সারপ্রাইজ হবে।’

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষি আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা প্রমুখ।

ধারাবাহিকটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে, আর খুব শিগগিরই চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও প্রচারিত হবে।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর