বলিউডে মুখ্য ভূমিকায় প্রকাশ্যে এলেন শুভ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম

বলিউডে মুখ্য ভূমিকায় প্রকাশ্যে এলেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ। স্ট্রিমিং প্ল্যাটফর্ম সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র টিজারে দেখা গেল তাঁকে। এটি পরিচালনা করেছেন ভারতীয় নির্মাতা সৌমিক সেন। 

মাস কয়েক আগেই জানা গিয়েছিল, বলিউডের একটি সিরিজে কাজ করেছেন শুভ। এবার প্রকাশ্যে এসেছে তারই একঝলক।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) প্রকাশিত ২ মিনিট ৩৬ সেকেন্ড দৈর্ঘ্যের টিজারে একাধিক লুকে ধরা দেন এই ঢাকাই অভিনেতা। কখনও ধূসর রঙের স্লিম কাট স্যুটে, আবার কখনও সাদা ঝকঝকে স্যুটে নজর কেড়েছেন তিনি।

সিরিজটির গল্প আবর্তিত হয়েছে ‘জিমি রায়’ নামের একটি চরিত্রকে ঘিরে। আর সেই চরিত্রেই রয়েছেন আরিফিন শুভ। পর্দায় তাঁর বিপরীতে থাকছেন টলিউড অভিনেত্রী সৌরসেনী মৈত্র। 

টিজার থেকে আভাস পাওয়া যায় যে, জ্যাজ সিটির গল্পে ফুটে উঠবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ভারত-পাকিস্তান দ্বন্দ্ব এবং সেই সময়ের মানুষের মধ্যে টানাপোড়েন।

সনি লিভ জানায়, আগামী বছরের ৬ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিরিজ। যেখানে বাংলা, হিন্দি ও ইংরেজি—এই তিন ভাষার সমাহার দেখতে পাবেন দর্শকরা।

প্রসঙ্গত, ভারতে আরিফিন শুভর তৃতীয় কাজ জ্যাজ সিটি। এর আগে টলিউডে তিনি অভিনয় করেছেন অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’ ও রাহুল মুখার্জির ‘লহু’তে।

পত্রিকার পাতায় প্রকাশিত একটি বিয়ের বিজ্ঞাপন ঘিরে বেশ আলোচনা শুরু হয়েছে। বিজ্ঞাপনে পাত্রের নাম লেখা হয়েছে ‘আনিসুর রহমান আনিস’, বয়স ৩৫, পেশায় সরকারি প্রকৌশলী। নম্র, সৎ ও দায়িত্বশীল...
মুক্তিযুদ্ধের সময় গঠিত স্বাধীন বাংলা ফুটবল দলের ঐতিহাসিক লড়াইকে বড় পর্দায় তুলে আনছে সিনেমা 'ঠিকানা বাংলাদেশ'। দীর্ঘদিনের অপেক্ষার পর ছবিটি এবার মুক্তির প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসেবে...
প্রথমবার জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও কেয়া পায়েল। নির্মাতা জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম ‌‘হ্যাপিলি ম্যারিড’-এ দেখা যাবে তাঁদের। এই ফিল্মের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও চরকির কোনো কনটেন্টে...
দেশে দর্শকদের ইতিবাচক সাড়া পাওয়ার পর এবার অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। সিনেমাটির বিশেষ প্রদর্শনী ও প্রিমিয়ার শোতে অংশ নিতে বৃহস্পতিবার ঢাকা...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর