শিহাব শাহীনের সিরিজে এবার মেহজাবীন-প্রীতম

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:১৯ পিএম

অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন গায়ক প্রীতম হাসান। তাঁদের নিয়ে নির্মাতা শিহাব শাহীন নির্মাণ করতে চলেছেন নতুন একটি ওয়েব সিরিজ।   

রোমান্টিক জনরার কাজের জন্য বেশ প্রশংসিত এই নির্মাতা। তবে প্রথমবারের মতো এবারের সিরিজটি তিনি নির্মাণ করছেন থ্রিলার ও অ্যাকশন জনরায়।

চরকি অরিজিনাল এ সিরিজের প্রাথমিক নাম রাখা হয়েছে ‘ক্যাকটাস’। পরবর্তীতে তা পরিবর্তনও হতে পারে।

দীর্ঘদিন ধরে থ্রিলারভিত্তিক গল্প তৈরি করার পরিকল্পনা করছিলেন শিহাব শাহীন। সেই মোতাবেক নতুন সিরিজের গল্পটি আবর্তিত হবে ‘মানসিব’ নামের এক তরুণ হ্যাকারকে কেন্দ্র করে। আর এই মানসিব চরিত্রেই অভিনয় করছেন প্রীতম হাসান। 

শিহাব শাহীন বলেন, ‘‘আমরা তো ‘জেমস বন্ড’ বানাতে পারব না, আবার এটি ‘মাসুদ রানা’ও না। নিজের মতো করে স্পাই ইউনিভার্স তৈরি করছি। এ ধরনের কাজ বাংলাদেশে খুব বেশি হয়নি।’’

সিরিজে মেহজাবীনকে নেওয়ার কারণ হিসেবে এই নির্মাতা বলেন, ‘আমার দেখা দেশের সেরা অভিনয়শিল্পীদের একজন সে। তার অভিনয়-প্রতিভার জন্য নিয়েছি।’

বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন মানস বন্দ্যোপাধ্যায়, সালাহউদ্দিন লাভলু, শাহাদাৎ হোসেন, নাজিবা বাশার, সানজিদা তাসনিম, জাহিদুল অপু। নির্মাতা জানান, এ বছরই সিরিজটি মুক্তির কথা রয়েছে।

এর আগে শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় প্রীতম হাসানকে দেখা গেছে। যেখানে এ গায়কের জুটি ছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

বিশ্বকাপের মঞ্চ থেকে ছিটকে পড়ল ব্রাজিল। শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় পাঁচবারের এই বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ব্রাজিলের বিদায়ে খুশি অভিনেত্রী মেহজাবীন চৌধুুরী। ম্যাচের শুরু থেকেই...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নাকি ১৪ বোতল মদসহ আটক হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! শুধু তিনিই নন, এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা-প্রযোজক...
সম্প্রতি বিদেশ থেকে ফেরার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা বেশ আলোচনায় এসেছে। কাস্টমস কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তাঁর...
ভালোবাসা দিবস আর বিয়ের প্রথম বার্ষিকী—দুই আনন্দ একসঙ্গে ধরা দিল অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব-এর জীবনে। বিশেষ এই দিনটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে উদ্দেশ করে...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর