ওটিটিতে ফারিয়ার নতুন ছবি

 

কথা ছিল, প্রেক্ষাগৃহে আসবে নুসরাত ফারিয়ার নতুন চলচ্চিত্র ‘পাতালঘর’। তবে আপাতত সেটা হচ্ছে না। মুক্তি পাচ্ছে ওটিটিতে।

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৩:১৩ পিএম

একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সুনাম কুড়ানো চলচ্চিত্রটি আগামীকাল (২৭ জুলাই) মুক্তি পাবে চরকিতে।  এই সিনেমার মধ্যে দিয়ে প্রথমবারের মতো দেশীয় এ ওটিটিতে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

সিনেমাটি পরিচালনা ও চিত্রনাট্যের কাজ  করেছেন নূর ইমরান মিঠু। এতে আরও দেখা যাবে আফসানা মিমি, মামুনুর রশিদ, নাসির উদ্দিন খান, রওনক হাসান, দীপান্বিতা মার্টিন, নাজিয়া হক অর্ষা, সালাউদ্দিন লাভলু, মৌটুসি বিশ্বাস, এরফান মৃধা শিবলু, মামুনুল হক, হাসনাত রিপনসহ আরও অনেককেই।

সিনেমায় ফারিয়া অভিনয় করেছেন একজন নায়িকার চরিত্রে আর তার মায়ের ভূমিকায় আছেন আফসানা মিমি। ক্যামেরার পেছনে কাজ করা সালাউদ্দিন লাভলু ও গিয়াস উদ্দিন সেলিমও এবারই প্রথম একসঙ্গে অভিনয় করেছেন সিনেমার পর্দায়। এতে তারা দুই ভাই। বড় ভাই সালাউদ্দিন লাভলুর মেয়ের চরিত্রে দেখা যাবে নুসরাত ফারিয়াকে।

চলচ্চিত্রটি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এমন সিনেমা আমি আগে কখনো করিনি। তাই খুবই উৎসুক ছিলাম। স্ক্রিপ্ট দেখেই কাজ করার জন্য প্রেমে পড়ে যাই৷ মিমি আপাসহ সহ-শিল্পী সবাই খুবই দারুণ ছিলেন। যারা আমাকে বেশ আপন করে নিয়ে কাজটি করেছেন। আমি তাদের সঙ্গে আরও কাজ করতে চাই।‘ 

আফসানা মিমি বলেন, ‘দুর্দান্ত কিছু সম্পর্কের গল্প বলা হয়েছে এই সিনেমায়। করোনার সময় একটি বাড়িতে যা ঘটে, তার আগে পরের কিছু সম্পর্ক ও সমাজের কিছু দৃষ্টিভঙ্গির গল্প দেখা যাবে এই ছবিতে।'

‘পাতালঘর’ সিনেমাটির গল্প রাজ্য ফিল্মস’র প্রযোজনায় ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং বাতায়ন প্রোডাকশনের সহযোগিতায় নির্মিত হয়েছে। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
দেশে বাল্যবিবাহ রোধে আইন আছে, চলছে সচেতনতা কার্যক্রমও। তারপরও থামছে না এই সামাজিক ব্যাধি। পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের সাম্প্রতিক জরিপ বলছে, দেশে ৫৬ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছরের আগে।...
রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ পার্কের পাশের রাস্তায় এ ঘটনা ঘটে।
ইনফান্তিনোর অধীনে ফুটবল শিল্প ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে বলে অভিযোগ তুলেছেন লা লিগা সভাপতি। একই সঙ্গে ফিফা যে আগামী বিশ্বকাপ ৬৪ দলের করার কথা ভাবছে, সেই পরিকল্পনারও সমালোচনা করেন তিনি।
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর