বাবা শাকিব যখন রাস্তায় বসে

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৬:২৩ পিএম

ক'দিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা আছেন ঢাকাই ছবির শীর্ষ তারকা শাকিব খান। আছেন আমেরিকায়। যেখানে গিয়েছেন তার সাবেক স্ত্রী চিত্রনায়িকা অপু বিশ্বাস। সঙ্গে আছে তাদের সন্তান আব্রাহাম খান জয়।

সন্তানকে নিয়ে বেশ কাটছে দিন। ঘুরে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রালসহ বেশ কিছু পার্কে। তেমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে হলো ভাইরাল।  ছবিটি দেখে স্পষ্ট বোঝা যায়, ছেলে জয় ক্লান্ত হয়ে ঘুমিয়েছে। আর তাকে বেঞ্চে জায়গা দিয়ে নিচে বসে আছেন ঢালিউড কিং। ছবিতে তারও ক্লান্তি ফুটে উঠেছে। 

এমন স্থিরচিত্রটি প্রকাশের পরই যেন মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কেড়েছে। সবাই ‌'বাহবা দিচ্ছেন বাবা শাকিব খানকে। ঢাকাই সিনেমার এই সুপারস্টার আজ (২৫ জুলাই) ছবিটি প্রকাশ করেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে।

জানা যায়, জয় বাবাকে নিয়ে নিউইয়র্ক শহরটা চষে বেড়িয়েছে। সে গিয়েছে সেন্ট্রাল পার্কেও। ঘুরে বেড়িয়েছে ঘোড়ার গাড়িতে। গতকাল (২৪ জুলাই) শাকিব-অপু ও তাদের সন্তান গিয়েছিলেন নায়াগ্রা ফলস দেখতে। সেখান থেকে উপভোগ করেছেন কানাডার ফায়ার ওয়ার্কসও। ফেসবুকে অপু বিশ্বাস লাইভ ভিডিও পোস্ট করেছেন। সেখানে বেশ উৎফুল্ল পাওয়া গেছে এই জুটিকে। শাকিব সারাটা সময় ব্যস্ত ছিলেন জয়কে ফায়ার ওয়ার্কসটা দেখানোতে। 

ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
ঢালিউড সুপারস্টার শাকিব খান আবারও পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। বৃহস্পতিবার রাতে দেশ ছাড়েন তিনি। জানা গেছে, এবারের সফরে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মাঠে বসে উপভোগ করারও ইচ্ছা রয়েছে এই...
থাইল্যান্ডে চলছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘সোলজার’-এর শেষ ধাপের শুটিং। প্রায় এক সপ্তাহ ধরে সেখানে শুটিং করছেন ছবির শিল্পী ও কলাকুশলীরা।  সাকিব ফাহাদ পরিচালিত সিনেমাটিতে...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর