একসঙ্গে সারাদিন শুট, কথা বলেননি তামিম-সাকিব

নানা নাটকীয়তা শেষে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ঘোষিত হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ স্কোয়াড। সেই দলে জায়গা পাননি সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে চায়ের টেবিল—সর্বত্রই এখন এই আলোচনা। 

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম

‘ইন্টেনশনালি বাদ’ দেওয়ার অভিযোগ এনেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যেখানে অভিযোগের তিরের তাক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ‍দিকে! একসময়ের তুমুল বন্ধুত্বের সম্পর্ক যে ‘দা-কুমড়ো’ অবস্থায়—তা বোঝা যায়। আর এর আঁচ গিয়ে পড়ল ক্রিকেট মাঠের বাইরেও। 

সম্প্রতি একটি মোবইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করেছেন ক্রিকেটের এই দুই তারকা। তবে কেউ কারও ছায়া মাড়াতে ছিল নারাজ। বলতে চাননি কথাও। 

প্রোডাকশন হাউজ সূত্রে জানা যায়, একই বিজ্ঞাপনে কাজ করেও সাকিব-তামিমের কেউ কারও সঙ্গে কথা বলেননি। এমনকি দুইজন ছিলেন আলাদা ড্রেসিং রুমে। কেউ কারও মুখ দেখতে চাননি। শেষ পর্যন্ত ওই বিজ্ঞাপন নির্মাতা ও সংশ্লিষ্টরা তাঁদের দুজনকে একই ফ্রেমে দাঁড়ানোর অনুরোধ করেন। তারপর অভিমানের বরফ গলিয়ে একমুহূর্তের জন্য পাশাপাশি দাঁড়ান সাকিব-তামিম!

আরও জানা যায়, ওই বিজ্ঞাপনটির দৃশ্যধারণ হয়েছে স্টুডিও নাইন এন'হাফ ও এফডিসিতে। পরিচালনায় আছেন আশফাক বিপুল। শিগগিরই প্রচারে আসবে এটি। 

প্রসঙ্গত, বিশ্বকাপ দল ঘোষণার আগেও নানা গুঞ্জন ছড়িয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ঘিরে। কেউ কেউ বলছেন, এই দুই তারকার দ্বন্দ্ব বিসিবিকে ভোগাচ্ছে! যার সবশেষ নজির এলো বিশ্বকাপ দল থেকে তামিমের ‘বাদ’ পড়াটা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর