বিশ্বকাপ দল নিয়ে নির্বাচকদের যা বলেছিলেন তামিম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ পিএম

বিশ্বকাপের দলে না থাকা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তামিম ইকবাল। আজ ফেসবুকে ভিডিওবার্তায় বলেছেন, তাঁকে দলে না রাখতে তিনিই অনুরোধ করেছেন। বলেছেন, নোংরামির মধ্যে থাকতে চান না।

যে ইস্যুতে সরগরম ছিল সংবাদমাধ্যম, তা নিয়ে কথা বলেছেন তামিম। তিনি আসলেই পাঁচ ম্যাচ খেলবেন কি খেলবেন না, কিংবা এ প্রসঙ্গে নির্বাচকদের কাছে তিনি কী বলেছেন সেটাও জানিয়েছেন তামিম।  

তামিম বলেছেন, তিনি কখনো নির্দিষ্ট করে কয়টি ম্যাচ খেলবেন বা খেলবেন না, তা নিয়ে কখনো কিছু বলেননি। তিনি বলেছেন, ‘দ্বিতীয় ম্যাচ শেষে আমি আমার অবস্থা ফিজিওকে বললাম। ঠিক ওই মুহূর্তে তিন নির্বাচক ড্রেসিংরুমে আসেন। একটা জিনিস আপনাদের একদম পরিষ্কার করে দিতে চাই। কোনো সময়, কোনো মুহূর্তে, কাউকে বলিনি আমি পাঁচটি ম্যাচের বেশি খেলতে পারব না। এ কথা কখনোই বলা হয়নি। আমি নিশ্চিত গতকাল নান্নু ভাইও এ কথা পরিষ্কার বলেছেন। এটা মিথ্যা কথা, ভুল কথা। আমি জানি না, এ কথা কীভাবে মিডিয়াকে খাওয়ানো হয়েছে, বা কে করছে।  এটা একদম ভুল।’

গত আফগানিস্তান সিরিজে হওয়া বিতর্কের পর আর কোনো বিতর্কের মধ্য দিয়ে যেতে চাননি তামিম। তাই নির্বাচকদের বলেছেন, ব্যথা নিয়েই বিশ্বকাপ খেলবেন, এটা যেন মাথায় রেখে দল নির্বাচন করা হয়, ‘আমি নির্বাচকদের বলেছিলাম, আমার শরীর এমনই থাকবে। আমার একটু ব্যথা থাকবে। আপনারা যখন দল নির্বাচন করবেন, এটা মাথায় রেখে নির্বাচন করবেন। এরও একটা কারণ আছে। কিছুদিন আগের কথা চিন্তা করেন, আমি যখন অধিনায়ক ছিলাম। যে ম্যাচ খেলার পর অবসর নিই, ওখানে আমার চোট নিয়ে একটা চিন্তা ছিল। ফিজিও, কোচ নিয়ে যখন কথা বলেছিলাম, তখন তিনজন সম্মত হয়েছিলেন যে আমার প্রথম ম্যাচ খেলা উচিত। এবং আপনারা জানেন, কেমন কথা মিডিয়াতে বলা হয়েছে। “যদি ফিট না থাকি, তাহলে খেলা উচিত না।”’

তামিম তাই এবার সতর্ক হয়েছেন, বিশ্বকাপের মাঝপথে দল নিয়ে নতুন করে যেন ভাবতে না হয়, সেটা এড়াতে চেয়েছেন, ‘ওই সময় আমার খুব অবাক লেগেছিল, কারণ ওই রুমে সবাই সম্মত হয়েছিলাম। আমি তাই আরেকটা বিতর্ক সৃষ্টি করতে চাইনি। তাই আমার তরফ থেকে একদম সৎভাবে নির্বাচকদের বলেছি, এটা মাথায় রেখে আমাকে দলে নিয়েন। কারণ, আমি যদি বিশ্বকাপে যাই, এমন হতে পারে, আমি ৯ ম্যাচ খেললাম, কোনো সমস্যা নেই।  কারণ, বিশ্বকাপের সূচি এমন যে প্রথম দুই ম্যাচ ছাড়া প্রতি ম্যাচের পর তিন চার দিনের বিরতি আছে। এমনও হতে পারে, এটা যেকোনো সুস্থ মানুষের সাথে হতে পারে, দুই ম্যাচ খেলার পর চোটে পড়ল, তাঁকে দেশে পাঠাতে হলো। এ কারণেই পরিষ্কারভাবে তাঁদের বলি।’

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর