বিচ্ছেদ প্রসঙ্গে তানিয়া: কাঠগড়ায় দাঁড়িয়ে নেই যে আমাকে জাস্টিফাই করতে হবে

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ০৪:৩৯ পিএম

ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সংগীতশিল্পী এসআই টুটুল ও জনপ্রিয় অভিনেত্রী তানিয়া আহমেদ। বনিবনা না হওয়ায় দীর্ঘদিনের সম্পর্ক ইতি টানেন। গত বছরের জুলাইয়ে হয় তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ। 

এর আগে প্রায় ৫ বছরের মতো আলাদা ছিলেন। এই জুটির বিচ্ছেদ নিয়ে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। যদিও প্রথম দিকে বিচ্ছেদ ইস্যুতে কথা বলতে রাজি ছিলেন না এই দম্পতির কেউই।

সম্প্রতি এই ইস্যুতে মুখ খুলেছিলেন তানিয়া আহমেদ। বলেছিলেন, ‘টুটুল একদিন খেপে গিয়ে বলেছিল, আমার এই সাকসেস তোমার সহ্য হয় না। টুটুল আমার ভালোবাসাটাই বুঝতে পারেনি।’

তানিয়ার এই মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তখন বেশ শোরগোল পড়েছিল। এরপর এই ইস্যুতে মুখ খোলেন গায়ক টুটুলও। এক সাক্ষাৎকারে জানান—পুরস্কার প্রদান অনুষ্ঠান বা কোনো অর্জনে তানিয়া কখনও তাঁর পাশে ছিলেন না। এছাড়া তিনি এই বিচ্ছেদ চাননি বলেও দাবি করেন। সব মিলিয়ে গায়কের ভাষ্য, মানুষ তাঁকে ভুল বুঝেছেন।

টুটুলের এমন বক্তব্যে আবারও নেটমাধ্যমে ঝড় ওঠে। এই পরিপ্রেক্ষিতে তানিয়ার মন্তব্য জানতে যোগাযোগ করা হলে ইনডিপেনডেন্ট ডিজিটালকে তিনি বললেন, ‘যাঁর যা বলার বলুক। আমি কোনো কাঠগড়ায় দাঁড়িয়ে নেই যে আমাকে জাস্টিফাই (সততা প্রতিপাদন) করতে হবে কিছু।’ 

যোগ করে তিনি বলেন, ‘ভক্তরা আমাকে একটু হলেও চেনেন, জানেন। তাঁদের শুধু বলবো—সবাই যেন আমার ও সন্তানদের জন্য দোয়া করেন। এ প্রসঙ্গে আমি আর একটি কথাও বলতে চাই না। ’
 
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ১৯ জুলাই বিয়ে করেন এস আই টুটুল ও তানিয়া আহমেদ। এই দম্পতির ঘরে রয়েছে তিন ছেলে ও দুই মেয়ে। 

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর