অবশেষে শাকিবের সঙ্গে এসএমসির সমঝোতা

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:৪৬ এএম

গত সেপ্টেম্বরে ‘ওরস্যালাইন’ উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন শাকিব খান। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অভিনেতার একটি বিজ্ঞাপন প্রচার করছিল তাঁরা। যে কারণে প্রতিষ্ঠানটির কাছে চার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছিলেন শাকিব। তাঁর পক্ষে আইনি নোটিশটি পাঠিয়েছিলেন ব্যারিস্টার ওলোরা আফরিন। কিন্তু রোববার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে ফের পণ্যটির প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টার। 

এ প্রসঙ্গে আইনজীবী ওলোরা আফরিনের সঙ্গে যোগাযোগ করলে গণমাধ্যমকে তিনি বলেন, ‘১১ অক্টোবর এসএমসির সঙ্গে শাকিব খানের একটি সমঝোতা হয়েছে। নতুন করে ডিলও হয়েছে, সে কারণে আবার পণ্যটির প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন।’

প্রসঙ্গত, ২০১৯ সালের মার্চে এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন শাকিব খান। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি হয়েছিল এসএমসির। এরপর মেয়াদ শেষ হলে এসএমসি এন্টারপ্রাইজকে আইনি নোটিশ পাঠান চিত্রনায়ক। তবে আবারও সমঝোতা হওয়ায় নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব।

এদিকে, বর্তমানে নতুন ছবি ‌‘দরদ’-এর কাজে ভারতের বেনারসে অবস্থান করছেন শাকিব। শুরু হয়েছে শুটিং। সিনেমাটিতে তাঁর বিপরীতে নায়িকা হিসেবে আছেন বলিউডের সোনাল চৌহান। পরিচালনা করছেন অনন্য মামুন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর