‘প্রেমিকের ঘরে স্ত্রী থাকায় বিয়েতে কালক্ষেপণ মেনে নিতে পারছিলেন না হিমু’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ০১:১০ এএম

জুয়ার অ্যাপ বিগোতে আসক্ত ছিলেন হুমায়রা হিমু বলে দাবি করেছেন র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া অভিনেত্রীর প্রেমিক জিয়াউদ্দিন উরফি। তার মতে, বিগত কয়েক বছরের এতে ৩৫-৪০ লাখ টাকা খুইছেন শিল্পী। 

গ্রেপ্তারকৃত উরফিকে আজ (৩ নভেম্বর) র‌্যাব মিডিয়া সেন্টারে হাজির করে এ তথ্যগুলো দিয়েছে বাহিনীটি। 
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন পুরো ব্রিফিংটি করেন। 

উরফির দেওয়া তথ্যটি অনুযায়ী তিনি বলেন, ‘প্রায় আড়াই বছর বিগো  অ্যাপসে আসক্ত ছিলেন হিমু। 
উরফি গত চার মাসে হিমুকে ২১ লাখ টাকার কয়েন কিনে দিয়েছেন। অভিনেত্রী অনলাইন এ জুয়ার অ্যাপে গত দুই বছরে ৩৫-৪০ লাখ টাকা হারিয়েছেন। তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু উরফির ঘরে স্ত্রী আছে। তাই এতে বিলম্ব হচ্ছিল। বিয়ে ও টাকা নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই মনোমালিন্য চলত।’

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিথর হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ গায়েব হন জিয়াউদ্দিন।

পুলিশের ধারণা অভিনেত্রী আত্মহত্যা করেছেন। হুমায়রা হিমুর মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ।

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে হিমুর মামা নাহিদ আক্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে আসামি করা হয়েছে। এতে র‌্যাব আসামিকে গ্রেপ্তার দেখিয়েছে। 

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর