মায়ের কবরের পাশে সমাহিত হলেন হুমায়রা হিমু

আপডেট : ০৪ নভেম্বর ২০২৩, ১০:২০ পিএম

লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে সমাহিত হলেন প্রয়াত অভিনেত্রী হুমায়রা হিমু। শুক্রবার (৩ অক্টোবর) রাত ৮ টার দিকে পৌরসভার লামচরী জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে কবরস্থানে তাঁকে দাফন করা হয়। এদিন বাদ জুমা রাজধানীর চ্যানেল আই চত্বরে হিমুর প্রথম জানাজা শেষে তাঁকে লক্ষ্মীপুরে নিয়ে যাওয়া হয়। দাফনের আগে অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকে হুমায়রা হিমুর প্রতি শ্রদ্ধা জানানো হয়।  

হুমায়রা হিমুর মামা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক মঈন উদ্দিন চৌধুরী কামরুল বলেন, ‘হিমুর বাবা-মা কেউই বেঁচে নেই। হিমু বাবা-মায়ের একমাত্র সন্তান। তার বাবা প্রকৌশলী সানা উল্লাহ গত আগস্ট মাসে মারা যান। তার মা শামীম আরা চৌধুরী ২০২০ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। হিমুর মরদেহ তার মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘১৯৮১ সালে চাঁদপুরের মতলব উপজেলার বাসিন্দা সানা উল্লাহর সঙ্গে হিমুর মায়ের বিয়ে হয়। হিমুর জন্মের পরেই তার বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরপর থেকেই হিমুকে নিয়ে তার মা লক্ষ্মীপুরে থাকতেন। কখনও দাদার বাড়িতে যাওয়া হয়নি তার।’ 

জানা যায়, লক্ষ্মীপুরের লামচরীতে হুমায়রা হিমুর নানা বাড়ি। সেখানেই তাঁর বেড়ে ওঠা। একপর্যায়ে তাঁর পরিবার ঢাকায় চলে আসেন। লক্ষ্মীপুরে তাঁদের বাসা-বাড়ি কিছুই নেই। সেখানে গেলে নানা বাড়িতেই থাকতেন তিনি।

প্রসঙ্গত, ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন হুমায়ারা হিমু। তিনি ইস্পাহানি কলেজ থেকে এইচএসসি এবং ইডেন মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 

মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে নাট্য জগতে প্রবেশ করেন হিমু। ‘ফ্রেঞ্চ’ নামক নাট্য দলের হয়ে তিনি অভিনয় করতেন। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে অভিনয়ের মাধ্যমে হুমায়রা হিমুর অভিষেক হয়। এর আগে ২০০৬ সালে প্রচারিত হয় তাঁর প্রথম টিভি নাটক ‘ছায়াবীথি’। একই বছর ‘পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর)’ নামে একটি টিভি সিরিয়ালেও অভিনয় করেন তিনি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’ ও ‘গুলশান এভিনিউ’সহ বেশ কিছু জনপ্রিয় নাটকে প্রশংসিত হয়েছেন তিনি।

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নব্বই দশক থেকেই স্টুডিওর চার দেয়ালের বাইরে গিয়ে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলে আয়োজন করে আসছে বিভিন্ন পর্ব। তবে দর্শকপ্রিয় এই অনুষ্ঠান কখনও কারও ব্যক্তিগত...
অভিনেতা জিয়াউল হক পলাশ এখন দর্শকদের কাছে পরিচিত এক মুখ। ভিন্নধর্মী অভিনয় আর কমেডির মাধ্যমে অল্প সময়েই জায়গা করে নিয়েছেন দর্শকের হৃদয়ে। তবে পর্দার হাসির আড়ালে লুকিয়ে আছে তার দীর্ঘ সংগ্রামের গল্প।...
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান কিডস টিউটোরিয়াল। শনিবার রাজধানীর সার্কিট হাউজ রোডে স্কুলটির...
আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর