ফেসবুক ইনফ্লুয়েন্সার থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হলেন নীলা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৭ পিএম

করোনা মহামারির চার বছর পর আবারও জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। চলতি বছর এ সুন্দরী প্রতিযোগিতার মুকুট উঠেছে শাম্মী ইসলাম নীলার মাথায়। এর আগে একজন ফেসবুক ইনফ্লুয়েন্সার হিসেবে সুনাম কুড়িয়েছেন তিনি। পাশাপাশি মডেলিংয়েও সক্রিয় ছিলেন।

এদিকে, প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা। তৃতীয় হয়েছেন শাকিরা তামান্না। এবারের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয় মুন্সিগঞ্জের মানা বে ওয়াটার পার্কে। সেখানেই মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে তাঁদের নাম ঘোষণা করা হয়। এবারের আসরে প্রধান বিচারক হিসেবে ছিলেন অভিনেত্রী-নৃত্যশিল্পী তানিয়া আহমেদ। তাঁর সঙ্গে পাঁচ সদস্যের জুরি বোর্ডে ছিলেন গুণী অভিনেতা আফজাল হোসেন। 

নীলা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

জানা যায়, গত ২৩ জানুয়ারি বিএফডিসির মঞ্চে শুরু হয়েছিল এই সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত আসর। সেখান থেকে সেরা ১০ জনকে নির্বাচন করেন বিচারকরা। তারপর শুরু হয় গ্রুমিং সেশন। অবশেষে গ্র্যান্ড ফিনালে অংশ নেন এই সেরা ১০ জন। মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা ও এটিএন নিউজ।

আগামী ৯ মার্চ ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে মিস ওয়ার্ল্ড-২০২৩। সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন শাম্মী ইসলাম নীলা। মুকুট জিতে তিনি বললেন, ‘আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। যাতে আমি আপনাদের দেওয়া এত সুন্দর একটা সম্মানের মর্যাদা রক্ষা করতে পারি। এবং আমি আশাবাদী, মিস ওয়ার্ল্ডের ‍মুকুট এবার বাংলাদেশে নিয়ে আসব।’

জানা গেছে, আগামী ১৮ ফেব্রুয়ারি ভারতের উদ্দেশে রওনা দেবেন নীলা। সেখানে তিনি অংশ নেবেন মিস ওয়ার্ল্ডের মূল পর্বে। এ আয়োজনে বিজেতাকে মুকুট পরিয়ে দেবেন পোল্যান্ডের সাবেক মিস ওয়ার্ল্ড ক্যারোলিনা বিলস্কা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর