জোভান-মাহির ফেসবুক পেজ ‘গায়েব’!

আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৪ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেয়েছিল ফারহান আহমেদ জোভান অভিনীত নাটক ‘রূপান্তর’। সেমাবার (১৫ এপ্রিল) এটি ইউটিউবে উন্মুক্ত হয়। এরপরই ‘ট্রান্সজেন্ডার’ ইস্যুতে নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়ে রাফাত মজুমদার রিংকু পরিচালিত এই নাটক। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্টদের মন্তব্যঘরে পড়তে থাকে একের পর এক আক্রমণাত্মক সব কমেন্টস। এমন অবস্থায় ইউটিউব থেকে প্রত্যাহার করে নেওয়া হয় নাটকটি। 

অন্যদিকে, জোভানের ফেসবুক পেজটিও এখন আর পাওয়া যাচ্ছে না ফেসবুকে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সামিরা খান মাহির পেজও পাওয়া যায়নি। নাটকটিতে অভিনয় করেছেন তিনিও।

এ প্রসঙ্গে কথা বলতে জোভানের মোবাইল নাম্বারে একাধিকবার কল ও টেক্সট করা হলেও সাড়া দেননি তিনি। তবে সামাজিকমাধ্যমে তাঁকে অপদস্ত করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক গণমাধ্যম ডয়েচে ভেলেকে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাণনাশের হুমকির মতো কোনো হুমকি আমি পাইনি। তবে ফোনে, সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে অপদস্থ করা হচ্ছে।’

রূপান্তর নাটকের দৃশ্যে জোভান। ছবি: সংগৃহীত

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন অভিনেতা। তিনি বলেন, ‘আমি জেনেশুনেই নাটকটিতে অভিনয় করেছি। আমি এর মধ্যে ধর্মীয় অনভূতিতে আঘাতের কিছু পাইনি। আইন বা সামাজিক মূল্যবোধের বিরুদ্ধে কোনো কিছু আছে বলে আমার কাছে মনে হয়নি। আমার কাছে গল্পটি গতানুগকিতার বাইরে মনে হয়েছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ এপ্রিল) দিনভরই আলোচনা-সমালোচনা চলেছে নাটকটি নিয়ে। তবে এর বিষয়বস্তু নিয়ে অভিযোগ যাচাইয়ের আগেই এটি প্রকাশের পরদিনই ইউটিউব থেকে সেটি সরিয়ে নেওয়া হয়। নির্মাতা রাফাত মজুমদার রিংকু জানান, নাটবটির গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে কেন্দ্র করে। শৈশবে যিনি ট্রেন দুর্ঘটনায় পরিবারের সদস্যদের হারিয়েছেন। এ কারণে সে জানতে পারেন না তার বাবা-মা কে কিংবা কোন ধর্মের মানুষ। বড় হয়েছেন অনাথ আশ্রমে। খ্যাতি পেয়েছেন চিত্রকর হিসেবে। আঁকায় মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েন একজন ধনীর দুলালি। বিয়ের জন্য পারিবারিকভাবে প্রস্তাব দেওয়া হয় এই চিত্রশিল্পীকে। কিন্তু ওই চরিত্রটি স্পষ্ট জানিয়ে দেন, তাকে দিয়ে বিয়ে সম্ভব নয়। এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায়, তিনি আসলে একটি হরমোনজনিত বিরল রোগে ভুগছেন। দেখতে পুরুষের মতো হলেও ঘটনা ভিন্ন।

নাটকটি প্রযোজনা করেছে একান্ন মিডিয়া। বিজ্ঞাপনী সংস্থা হিসেবে কাজ করেছে লোকাল বাস এন্টারটেইনমেন্ট। আর নাটকটিতে ব্যবহৃত হয়েছে ওয়ালটন স্মার্ট ফ্রিজের বিজ্ঞাপন। তবে এরইমধ্যে লোকাল বাস এন্টারটেইনমেন্টকে আইনি নোটিশ পাঠিয়েছে। পাশাপাশি ওই বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে সব ধরনের চুক্তিও বাতিল করেছে। নোটিশে চুক্তি বাতিল এবং ওয়ালটনের আদর্শ ও নীতিমালার পরিপন্থি নাটক প্রচারের কথা উল্লেখ করা হয়েছে।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাতার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, দোহা ও আঞ্চলিক অংশীদারদের মাধ্যমে দুই দেশের  মধ্যে পরোক্ষ...
চিলিতে অক্টোবরেও পাহাড়জুড়ে বরফের রাজত্ব। যে সময়ে বসন্তের উষ্ণতায় সাধারণত বন্ধ থাকে স্কি রিসোর্টগুলো, সেই সময়ও স্কি করছেন পর্যটকেরা। মৌসুমের শেষভাগে রেকর্ড পরিমান তুষারপাতের কারণে এক মাসেরও বেশি সময়...
স্বৈরাচারের টাকায় একটি দল দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাজশাহীতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে মাদরাসা মাঠে জনসভায় এই তথ্য জানান তিনি।...
মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই এনভিডিয়ার নতুন গ্রাফিক্স কার্ড কিনতে বড় অর্ডার দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট বাইটড্যান্স, আলিবাবা ও টেনসেন্ট।
লোডিং...

এলাকার খবর