মৃত্যুর ১১ বছর পর পর্দায় ফিরছেন ঋতুপর্ণ ঘোষ!

আপডেট : ০৪ মে ২০২৪, ০৭:২৫ পিএম

দিনটা ২০১৩ সালের ৩০ মে। দুঃসংবাদে ঘুম ভাঙল ঋতুপর্ণ-ভক্তদের। সেদিন চিরতরে না ফেরার দেশে পাড়ি দেন পশ্চিমবঙ্গের প্রবাদপ্রতীম নির্মাতা ঋতুপর্ণ ঘোষ। মৃত্যুর পর কেটে গেছে ১১ বছর। ঋতুপর্ণর শূন্যস্থান আজও অপূরণীয়। 

টিভি পর্দায় যখনই তাঁর নির্মিত কালজয়ী ছবি দেখানো হয়, তখন প্রতিটি বাঙালি দর্শক আরও একবার ডুবে যান নস্টালজিয়ায়। সিনেপ্রেমীরা আজও ফিরে পেতে চান তাঁদের প্রিয় ঋতুকে। সেই ভাবনাকে সামনে রেখেই এবার স্টার জলসার পর্দায় ফিরছেন ‘জীবন্ত’ ঋতুপর্ণ ঘোষ। প্রচারে আসছে তাঁর ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’।

ছোট পর্দার দর্শক এই শো-এর সঙ্গে বিশেষভাবে পরিচিত। কেননা, একটা সময় স্টার জলসার পর্দায় নিয়মিত প্রচারিত হত কিংবদন্তি নির্মাতার সঞ্চালনায় এই অনুষ্ঠান। আর তাঁর সঙ্গে আড্ডা দিতেন বিভিন্ন অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা। সুনীল গঙ্গোপাধ্যায়, অপর্ণা সেন থেকে মৌসুমী চট্টোপাধ্যায়, শ্রেয়া ঘোষাল, ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলিসহ আরও অনেক বিশিষ্টজনরা। 

ঘোষ অ্যান্ড কোম্পানি অনুষ্ঠানে সুনীল গঙ্গোপাধ্যায় ও ঋতুপর্ণ ঘোষ। ছবি: স্ক্রিনশট

এবার স্টারের পর্দায় ফিরছে সেই সোনালি দিন। পুনঃসম্প্রচার হবে ঋতুপর্ণা ঘোষের জনপ্রিয় শো ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’।

নিজস্ব আঙ্গিক, নিজস্ব ভঙ্গিমায় অনুষ্ঠানটি সঞ্চলনা করতেন ঋতুপর্ণ ঘোষ। ছকভাঙা চলচ্চিত্র যেমন তৈরি করতেন, তেমনই সঞ্চালক হিসেবেও তিনি নিজস্ব ছন্দে দর্শকের মন ছুঁয়ে যেতেন। প্রতি রোববার সকাল সাড়ে ১১টায় স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হত এই শো। 

তবে এবার কবে, কখন এটির পুনঃসম্প্রচার হবে তা এখনও চ্যানেলের তরফে নিশ্চিত করা হয়নি। তবে জলসার পর্দায় এই শো ফিরে আসার খবরে বেজায় খুশি দর্শক। প্রোমো দেখেই আনন্দে মেতেছেন তাঁরা।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর