জোভান-তটিনী কেন মনমোহনা গ্রামে?

আপডেট : ১০ জুন ২০২৪, ০৩:০৭ পিএম

গল্পটা গ্রামের ও প্রেমের। যে গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর। নাম—মনমোহনা। আর এই নামের মতোই মনোমুগ্ধকর সেই গ্রামে রয়েছে একজোড়া পাখির মতো তরুণ-তরুণী। একসময় চাকরির সুবাদে সেখানে হাজির হয় ঢাকার তরুণ সজীব।

এই হলো মিজানুর রহমান আরিয়ানের ঈদের চমক ‘ভিতরে বাহিরে’ নাটকের সারাংশ। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তটিনী ও জোনায়েদ। যথারীতি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

মূলত ত্রিভুজ একটি প্রেম-বিরহের টানাপোড়েন দেখা যাবে নাটকটির গল্পে।

মিজানুর রহমান আরিয়ান বললেন, ‘গ্রামের প্রেক্ষাপটে নির্মিত এটা আমার তৃতীয় নাটক। এবং এই কাজটি আমার কাছে স্পেশাল। আমি শুটিংয়ের আগে পুরো টিমকে বলেছি, এই গল্পটি খুব সুন্দর লোকেশনে ভালোভাবে শুট করতে চাই। পুরো টিম সেভাবে কাজটি করেছে। শিল্পীরাও অনেক পরিশ্রম ও মনোযোগ দিয়ে অভিনয় করেছেন। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদে সিএমভি’র ব্যানারে অন্যতম নির্মাণ হলো ভিতরে বাহিরে। ঈদের বিশেষ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য এই নাটকে আরও অভিনয়...
বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়িয়ে দিতে ছোটপর্দায় হাজির হচ্ছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে দেখা যাবে তাঁকে। সঙ্গে রয়েছেন...
যৌথ পরিবারের সুখ-দুঃখ, টানাপোড়েন আর সম্পর্কের গল্পে নির্মিত ধারাবাহিক নাটক ‘এক পাতিলের সংসার’। আগামীকাল থেকে প্রচার হতে এই নাটক পরিচালনা করেছেন শামীম জামান।  গল্প আবর্তিত হয়েছে একটি বড় যৌথ...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর