ঈদে স্পর্শিয়া-ফারহান, সঙ্গে ‘নূর’

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৫:১২ পিএম

অর্চিতা স্পর্শিয়া এখন নাটকের কাজ করছেন না বললেই চলে। সুখবর হলো, এবারে উৎসবের বিশেষ একটি নাটকে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

নাটকটির নাম ‘নূর’। এতে তার বিপরীতে আছেন সময়ের ব্যস্ত অভিনেতা মুশফিক আর ফারহান। তারচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই নাটকে দেখা যাবে ম্যাক্স নামের এক পোষ্য কুকুরকে। যাকে ঘিরে আবর্তিত হবে গল্প।

সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী।

নাটকটির গল্প এগিয়ে যায় নূর (ফারহান), রুহি (স্পর্শিয়া) ও ম্যাক্স (কুকুর); এই তিনটি চরিত্রের প্রেম ও বিচ্ছেদের সূত্র ধরে।

নির্মাতা জানান, এতে যেমন প্রেম ও বিচ্ছেদ রয়েছে তেমন আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতাও উঠে আসবে। থাকছে পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসার গল্পটাও।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নাটক হিসেবে থাকছে ‘নূর’। যা ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

ভারতের রাজধানী দিল্লির রাজপথ রবিবার উত্তাল হয়ে ওঠে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষাব্যবস্থার সংস্কারের দাবিতে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে। হাজার হাজার শিক্ষার্থীর...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর