সমু চৌধুরীর নতুন কাজ ‘নামে চালাক কামে বোকা’ 

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ পিএম

গ্রামের নাম চালাক চর। কিন্তু মজার ব্যাপার হলো, গ্রামের মানুষেরা মোটেও চালাক নন—তারা বরং বোকামিতে সিদ্ধহস্ত! আর সেই বোকামিতেই ভরপুর গল্প নিয়ে আসছে নতুন ধারাবাহিক নাটক ‘নামে চালাক কামে বোকা’, যেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা সমু চৌধুরীকে।

চালাক চর আসলে এক সময়ের সোনার চর। এখন আর কেউ সোনার চর বললে চিনেও না। নাম পাল্টে যাওয়ার পেছনে কারণ হলো গ্রামের মানুষদের আচরণ—যা সাধারণত বুদ্ধিদীপ্ত না, বরং খাঁটি বোকামি! তবু তারা নিজেদের খুব চালাক ভাবেন। ঠিক এমনই নানা কাণ্ডকারখানায় তৈরি হয়েছে নাটকটির গল্প।

দেখা গেল কেউ দোকান বা বাসা বাড়ির ঘরে তালা দিলো। চাবি হারিয়ে যাবে বলে, সেই চাবি তালার পাশেই কোথাও ঝুলিয়ে রাখে। তাদের হিসাব এইবার আর চাবি হারাবে না। কিন্তু চোর যে তালার পাশে ঝুলানো চাবি দিয়ে সহজে তালা খুলে সব নিয়ে যাবে। এই হিসাব এই বোকার চরের মানুষের নাই। আবার এমনও হয় তালা খুলে যে চোর ঘরে প্রবেশ করেছে সেও যেহেতু এই বোকার চরের বাসিন্দা। সুতরাং তার চুরি করা হলেও সে সহজে বের হয় না। নানান বোকামি করে। মন মতো কিছু না পেয়ে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে। এমন সব হাস্যকর ঘটনার মধ্যে দিয়ে বিচরণ বোকার চরের বেশ কিছু মজাদার চরিত্র। 

নাটকটি রচনা করেছেন সুজিত বিশ্বাস, পরিচালনায় আছেন নাসির উদ্দিন মাসুদ। এতে সমু চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ।

নামে চালাক কামে বোকা প্রচারিত হবে আরটিভিতে, প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে। যার শুরু ২১ জুলাই, সোমবার থেকে।

 

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গত দুই দিনের পাল্টাপাল্টি হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের চাবাহার ও কোনারাক এলাকায় হামলা হয়েছে বলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর