পায়ে প্লাস্টার, তবুও থামেননি সুনেরাহ

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৩:১৫ পিএম

শুটিং সেটে গুরুতর চোট পেয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তবুও থামেননি তিনি, সেই চোট নিয়েই আরও দুইদিন শুটিং করেছেন।   

বুধবার (২৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে রাইসুল তমাল পরিচালিত ‘সাত দিনের প্রেম’ নামের একটি নাটকের শুটিং ছিল। যেখানে সুনেরাহর সঙ্গে জুটি বেঁধেছেন আরশ খান।  

নাটকটির প্রথম দিনের শুটিংয়ে দুর্ঘটনার শিকার হন ‘ন ডরাই’খ্যাত এই অভিনেত্রী। চিকিৎসক বলেছেন, তাঁর বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

ইনডিপেনডেন্ট ডিজিটালকে সুনেরাহ বলেন, ‘বুঝতে পারিনি। সুন্দর একটি দৃশ্যের শুটিং হচ্ছিল। সামনে থেকে উল্টো ঘুরে পেছনে দৌড় দিতে হবে! সবই ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ ঘুরে দৌড় দিতে গেলে আমার পেছনে যে লাইট স্ট্যান্ড আছে, তা খেয়াল করিনি, হোঁচট খেয়ে মুহূর্তেই পড়ে যাই। তাৎক্ষণিক বুঝিনি যে এত ব্যথা পেয়েছি! হাঁটুর চামড়া ছিলে গিয়েছিল, এই অবস্থায় ব্যান্ডেজ করে শুট করেছি। কিন্তু দ্বিতীয় দিনের শুটিংয়ে গেলে প্রচণ্ড ব্যথা টের পাই। তারপর ডাক্তারের কাছে নিয়ে গেলে বাঁ পায়ে প্লাস্টার করতে হয়েছে।’

নাটকটির শুটিংয়ে সুনেরাহ। ছবি: ফেসবুক থেকে নেওয়া

চিকিৎসক এক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন সুনেরাহকে। কিন্তু তা উপেক্ষা করে পরবর্তী একদিন প্লাস্টার নিয়েই শুটিং সম্পন্ন করেন তিনি। অভিনেত্রী বলেন, ‘নাটকের গল্পটি আমার খুবই ভালোলাগার। কস্টিউমের জন্য কিছু কাপড়-চোপড়ও কিনেছি। শুধু আমার কারণে কাজটি আটকে থাকুক, তা একেবারে চাইনি।’  

বর্তমান শারীরিক অবস্থা প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘পায়ে এখনও প্রচণ্ড ব্যথা আছে। হাঁটাচলা করতে পারছি না। বাসায় আম্মু আছেন, তিনিই সব দেখাশোনা করছেন।’

জানা যায়, এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন সুনেরাহ। আজ রোববার ও আগামীকাল তাঁর আরও দুটি নাটকের শুটিং ছিল, আপাতত সেগুলো বাতিল করেছেন। সপ্তাহখানেক পর পায়ের প্লাস্টার খোলা হবে। তারপর এমআরআই করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তিনি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর