স্বাধীন খসরুকে নিয়ে আলোচনা-সমালোচনা কেন?

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৩:১২ পিএম

অভিনেতা স্বাধীন খসরুকে নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে খ্যাতি পাওয়া এই অভিনেতা সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে নারী উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়েছেন তিনি।

নাট্যাঙ্গনের অনেকেই খসরুর এই ভাষা ও মনোভাবকে মানতে পারছেন না, বরং হয়েছেন বিস্মিত। সুরকার প্রিন্স মাহমুদও একটি ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করলেও স্বাধীন খসরুকে কড়া ভাষায় সমালোচনা করেন। যদিও পরে সেই পোস্ট মুছে দেন তিনি।

পোস্ট দিয়েছেন নির্মাতা রাশিদ পলাশ, অভিনেত্রী এলিনা শাম্মীসহ অনেকে। 
অভিনেত্রী এলিনা শাম্মী লিখেন, ‘স্বাধীন নামের একজন পুরুষ শিল্পী একজন নারী উপদেষ্টাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ভিডিও বানিয়ে ভিউ বাণিজ্যে নেমেছে।’

স্বাধীন খসরুর ভিডিওকে উদাহরণ হিসেবে তুলে ধরে অনেকে বলছেন, একজন সাংস্কৃতিক কর্মীর মুখে এমন নোংরা মন্তব্য মানা যায় না।

বিনোদন সাংবাদিকদের অনেকেই তার আচরণ শিল্পীসূলভ কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে অভিনয়শিল্পী সংঘেরও অবস্থান জানতে চেয়েছেন তারা।

ভিডিওর নিচে সাধারণ দর্শকরাও ক্ষোভ প্রকাশ করেছেন। হৃদয় নামের একজন লিখেছেন, ‘ভাই, আপনাকে আমি খুব পছন্দ করি। এত বছর হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করে কি শিখলেন? শরীর দিয়ে নয়, মাথা দিয়ে চিন্তা করুন। মানুষের কটূক্তি করা বন্ধ করুন।’

শরীফুল নামের আরেকজন মন্তব্য করেছেন, ‘নৈতিকতা ও মূল্যবোধ নষ্ট হয়ে গেলে মানুষ যা খুশি তাই বলে।’

তবে পুরো বিষয়টি নিয়ে এখনও অবধি স্বাধীন খসরু নিজের অবস্থান ব্যাখ্যা করেননি।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর