সুখ-দুঃখের গল্প শোনাবেন অপি করিম

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৪:৪৫ পিএম

অপি করিম। ছবি: মাছরাঙা টেলিভিশন

সম্প্রতি মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে সেলিব্রিটি শো ‘স্টার নাইট’। এতে দেশের গুণী তারকাদের উপস্থিতি ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছে। এবার অনুষ্ঠানটির নতুন পর্বে অতিথি হিসেবে থাকছেন নন্দিত অভিনেত্রী অপি করিম। 

ক্যারিয়ারের শুরু থেকেই অভিনয়ের পাশাপাশি একজন মডেল, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবেও অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেত্রী। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। এই বর্ণাঢ্য ক্যারিয়ারে নানা স্মৃতি, ঘটনা ও অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। রয়েছে সাফল্য-ব্যর্থতা, সুখ-দুঃখের গল্প, যার অনেক কিছুই হয়তো কখনও প্রকাশ করেননি। 

মৌসুমী মৌয়ের উপস্থাপনায় স্টার নাইট-এ অপি করিম। ছবি: মাছরাঙা টেলিভিশন

স্টার নাইট অনুষ্ঠানে অপি করিমের সেসব কথা উঠে আসবে। সেই সঙ্গে সহকর্মী, কাছের বন্ধু ও পরিবারের সদস্যরাও তাঁকে নিয়ে কথা বলবেন। অনুষ্ঠানে তাঁর প্রিয় নাটক, চলচ্চিত্রের ক্লিপিংসও দেখানো হবে। 

জানা যায়, আগামীকাল শুক্রবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে স্টার নাইট, যেখানে অতিথি হিসেবে থাকবেন অপি করিম। উপস্থাপনা করবেন মৌসুমী মৌ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

নাটক, সিনেমা, নৃত্য কিংবা উপস্থাপনা—সবখানেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। পর্দায় এই লাস্যময়ী অভিনেত্রীকে...
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রচারে এসেছে একটি সচেতনতামূলক ওয়েব কনটেন্ট, যার কেন্দ্রীয় ভূমিকায় প্রশংসায় ভাসছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। একটি টেলিকমিউনিকেশন কোম্পানির পক্ষ থেকে রাসেল...
ছাত্ররাজনীতি নিয়ে কয়েকদিন ধরেই উত্তাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এই ইস্যুতে ছাত্রছাত্রীদের মাঝে তৈরি হয়েছে পক্ষে-বিপক্ষে মত। একদল চাইছে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চালিয়ে নিতে, আরেক দল...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর