বুয়েটে পাত্তা পেতেন না অপি করিম!

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৬:৪৭ পিএম

নাটক, সিনেমা, নৃত্য কিংবা উপস্থাপনা—সবখানেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন তিনি। পর্দায় এই লাস্যময়ী অভিনেত্রীকে পছন্দ করেন না—এমন দর্শক পাওয়া কঠিন। তবে নিজের শিক্ষাজীবনে বুয়েটে তিনি ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিজীবনের নানা গল্প শেয়ার করেন অপি। সেখানে তিনি বলেন, ‘‘বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না। আমাদের বাসার ঠিক উল্টো দিক থেকে বুয়েটের বাস ছাড়ত। তার আগেই স্টুডেন্ট দিয়ে বুয়েটের বাসটা ভরাট হয়ে থাকত। আমাকে কেউ কোনো দিন একবারও বলে নাই, ‘ওরে বাবা! অপি করিম!’ একদম না। দাঁড়িয়েই গিয়েছি বেশির ভাগ দিন।’’

অভিনেত্রী আরও যোগ করেন, ‘বুয়েটে ইনফ্যাক্ট আমি যদি অন্য ডিপার্টমেন্টে যেতাম কিংবা ব্যাংকে যেতাম, তাহলে কেউ কেউ একটু খাতির-যত্ন করত। কিন্তু বুয়েটে আমার ডিপার্টমেন্টে, মামা থেকে শুরু করে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র—কেউ আমাকে জীবনেও পাত্তা দেয়নি।’

যদিও বিষয়টি নিয়ে কোনো আক্ষেপ নেই তাঁর। বরং অপি করিম জানান, ‘এটা আমার দরকারও ছিল। যার ফলে কখনও মনে হয়নি যে সবাই আমাকে অ্যাটেনশন দিচ্ছে।’

অনুষ্ঠানের র‌্যাপিড ফায়ার সেকশনে নিজের ব্যক্তিত্ব নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘সবাই আমাকে রাগী ভাবে। তবে আমি আত্মভোলা। খাবারের মধ্যে সাদা পোলাও আমার প্রিয়, আসলে সব ধরনের খাবারই খেতে ভালোবাসি।’

অপি আরও জানান, নাটকে তিনি মাহফুজ আহমেদের সঙ্গে বেশি কাজ করলেও দর্শকরা পার্থ বড়ুয়ার সঙ্গে তাঁর জুটিকে বেশি পছন্দ করেন।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর