ঢাকায় দাওয়াতের ব্যস্ততায় নওশীন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন একঝাঁক তারকা। এরমধ্যে আছেন বন্যা মির্জা, নাতাশা হায়াত, শাহেদ শরীফ ও আদনান ফারুক হিল্লোল-নওশীন নাহরিন জুটি।

তবে নওশীন ফিরলেন দীর্ঘদিন পর, আড়াই বছর পর। এ জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে স্থায়ী। অভিনয় থেকে বিদায় নেওয়া এই তারকা সেখানে একটি মেডিকেল সেন্টারে চাকরি করছেন। আর ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন দাওয়াত নিয়ে।

নওশীন বলেন, ‘দেশের জন্য মন টানে বলেই ছুটে এসেছি। মনে হচ্ছে আরও বেশি ছুটি নিলে ভালো হতো। ঢাকায় এসে দেখি দাওয়াতের উপর আছি। সহশিল্পীরা আমাকে ভীষণ ভালোবাসেন, সবাই মনে রেখেছেন।’

আড্ডায় তারকারা। ছবি ফেসবুক থেকে নেওয়াঢাকায় আসার পর থেকেই তিনি একের পর এক নিমন্ত্রণে যাচ্ছেন। দীপা খন্দকারের বাসায় সহশিল্পীদের সঙ্গে আড্ডা, বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইনের বাসায় খাওয়া-দাওয়া আর আড্ডা, আবার অভিনয়শিল্পী জেনির বাসায়ও দাওয়াত—সব মিলিয়ে দিন কাটছে দারুণ ব্যস্ততায়।

এবার প্রায় চার মাসের ছুটিতে এসেছেন তিনি। তবে নাটক বা উপস্থাপনার পরিকল্পনা নেই।

নওশীন বলেন, ‘নাটক করার জন্য প্রস্তুতি দরকার, সেটার সময় ছিল না। তবে টেলিভিশনের কিছু অনুষ্ঠানে অতিথি হিসেবে গিয়েছি।’

জানা যায়, খুলনায় নানার বাড়ি আর যশোরে দাদার বাড়িতে যাওয়ারও পরিকল্পনা আছে তাঁর। তারপরই ফিরবেন যুক্তরাষ্ট্রে।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর