শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’র অডিশন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৯ পিএম

প্রতিভা অন্বেষণে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিগনেচার প্রোগ্রাম ‘নতুন কুঁড়ি’র অডিশন শুরু হচ্ছে। প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়ের বাছাই চলবে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর। আঞ্চলিক পর্যায়ে ‘ইয়েস কার্ড’প্রাপ্ত প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিভি’র জনসংযোগ বিভাগ। 

জানা যায়, বিভাগীয় পর্যায়ের অডিশন চলবে আগমী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত। আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সকল অডিশন সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে নির্ধারিত সংখ্যক অংশগ্রহণকারীর অডিশন শেষ না হওয়া পর্যন্ত ওই দিনের অডিশন সমাপ্ত হবে না। 

অডিশনের তারিখ আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে। বিভাগীয় পর্যায়ের উত্তীর্ণ প্রতিযোগীরা পরবর্তীতে বিটিভি ঢাকা কেন্দ্রের বিভিন্ন ধাপগুলোতে অংশগ্রহণ করবে। এ সংক্রান্ত তথ্য বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত স্ক্রলের পাশাপাশি বিটিভির ওয়েবসাইট (www.btv.gov.bd) থেকে জানা যাবে। 

অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত ও হামদ-নাত—এই ৯টি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বয়সসীমা অনুযায়ী থাকবে দুটি শাখা: ‘ক’ শাখা (৬-১১ বছর) ও ‘খ’ শাখা (১১-১৫ বছর)। 

সম্প্রতি নতুন কুড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। ছবি: বিটিভি

ঢাকা-১ (ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ) ও ঢাকা-২ (মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী)-এর আঞ্চলিক অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র রামপুরায় অনুষ্ঠিত হবে। ঢাকা-৩ (ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর)-এর আঞ্চলিক অডিশন ফরিদপুর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে। 

ময়মনসিংহ-১ (ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা) ও ময়মনসিংহ-২ (টাঙ্গাইল, কিশোরগঞ্জ, জামালপুর)-এর আঞ্চলিক অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। 

সিলেট (সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ)-এর আঞ্চলিক অডিশন সিলেট শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। রংপুর-১ (রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, গাইবান্ধা)-এর আঞ্চলিক অডিশন রংপুর শিল্পকলা একাডেমিতে অনষ্ঠিত হবে। রংপুর-২ (দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়)-এর আঞ্চলিক অডিশন দিনাজপুর শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। 

রাজশাহী-১ (রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা)-এর আঞ্চলিক অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। রাজশাহী-২ (বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ)-এর আঞ্চলিক অডিশন বগুড়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। 

খুলনা-১ (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা)-এর আঞ্চলিক অডিশন খুলনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-২ (যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল)-এর আঞ্চলিক অডিশন যশোর শিল্পকলা একডেমিতে অনুষ্ঠিত হবে। খুলনা-৩ (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা )-এর আঞ্চলিক অডিশন কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। 

বরিশাল-১ (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর) ও বরিশাল-২ (পটুয়াখালী, বরগুনা, ভোলা)-এর আঞ্চলিক অডিশন বরিশাল শিল্পকলা একাডেমিতে (পৃথক বুথ) অনুষ্ঠিত হবে। 

চট্টগ্রাম-১ (চট্টগ্রাম, কক্সবাজার)-এর আঞ্চলিক অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-২ (রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি)-এর আঞ্চলিক অডিশন রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৩ (কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া)-এর আঞ্চলিক অডিশন কুমিল্লার কবি নজরুল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম-৪ (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী)-এর আঞ্চলিক অডিশন নোয়াখালী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।
 
এ ছাড়াও ঢাকা বিভাগের বিভাগীয় অডিশন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র রামপুরা, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় অডিশন ময়মনসিংহ শিল্পকলা একাডেমি, সিলেট বিভাগের বিভাগীয় অডিশন সিলেট শিল্পকলা একাডেমি, রংপুর বিভাগের বিভাগীয় অডিশন রংপুর শিল্পকলা একাডেমি, রাজশাহী বিভাগের বিভাগীয় অডিশন রাজশাহী শিল্পকলা একাডেমি, খুলনা বিভাগীয় অডিশন খুলনা শিল্পকলা একাডেমি, বরিশাল বিভাগীয় অডিশন বরিশাল শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম বিভাগীয় অডিশন চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।

তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
বাংলা গানের কিংবদন্তি শিল্পী এন্ড্রু কিশোর। চলচ্চিত্রে গাওয়ার জন্য তিনি ‌‘প্লেব্যাক সম্রাট’ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কণ্ঠে অসংখ্য কালজয়ী গান কয়েক দশক ধরে শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ২০২০ সালের ৬...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সংসদে আমাদের এনসিপির ছয়জন সদস্যের পাঁচ মিনিটের বক্তব্যের জবাব দিতেই সরকারের বাঘা বাঘা মন্ত্রীদের ৪৫ মিনিট লেগে যায়।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর