সামিহার গলায় মালা দিলেন ‘কারাগার’ অভিনেতা পার্থ শেখ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ০৩:৩০ পিএম

সোশ্যাল মিডিয়ায় তাদের দুজনকে প্রায়ই একসাথে দেখা যেত। ভক্তদের মাঝেও ছিল অনেক জল্পনা-কল্পনা। অবশেষে সেই দীর্ঘদিনের প্রেম আর মিষ্টি গুঞ্জনের এক সুন্দর সমাপ্তি ঘটল। রূপালি পর্দার গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনেও জুটি বাঁধলেন ছোট পর্দার পরিচিত মুখ পার্থ শেখ ও তার দীর্ঘদিনের প্রিয়তমা সামিহা রহমান।

৮ জানুয়ারি ঢাকার নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে বসেছিল এই তারকা যুগলের বিয়ের আসর। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আমেজে জীবনসঙ্গিনী সামিহার হাতে হাত রাখলেন পার্থ। বিয়ের সাজে হাস্যোজ্জ্বল এই নবদম্পতির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

নির্মাতা রাফাত মজুমদার রিংকু এই বিশেষ মুহূর্তের একটি ছবি শেয়ার করে সবার আগে ভক্তদের এই সুখবরটি নিশ্চিত করেন। তিনি লেখেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’ মুহূর্তেই সহকর্মী আর ভক্তদের ভালোবাসায় সিক্ত হন এই জুটি।

মডেলিং থেকে ক্যারিয়ার শুরু করা পার্থ শেখ গত দুই বছরে নাটক ও ওয়েব সিরিজে নিজের জাত চিনিয়েছেন। বিশেষ করে ‘কারাগার’ সিরিজে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। ক্যারিয়ারের এই উজ্জ্বল সময়ে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ইনিংসটি শুরু করায় পার্থ-সামিহা জুটিকে সবাই অভিনন্দন জানাচ্ছেন। শুরু হলো তাদের নতুন এক পথচলা।

বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর বন্দুক হামলার সময় গুলিতে আহত হয়েছেন উমেশ কুমার চৌহান নামের এক কনটেন্ট ক্রিয়েটর। গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুর পুষ্পা পার্ক এলাকায় তিনি এই তারকার আগমনকে ফ্রেমবন্দি...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে করা ইশরাক হোসেনের আবেদন গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত...
অস্টিওপোরোসিসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিশ্চিত করা এবং রোগটি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচি পরিচালনার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
এলাকাবাসী জানান, মুখোশধারী ডাকাত দল মিনিবাস, সিএনজি অটোরিকশা, মোটরসাইকেলসহ অন্তত ৫০-৬০টি যানবাহনের যাত্রীদের মালামাল ছিনিয়ে নেয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার দেশ। দেশকে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর