শত পর্ব পার হওয়া ‘তেল ছাড়া পরোটা’য় মোশাররফ করিম

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম

ইতিমধ্যে শতাধিক পর্বের প্রচারে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। মাছরাঙা টেলিভিশনের এই ধারাবাহিকে এবার যুক্ত হচ্ছেন অভিনেতা মোশাররফ করিম। রোববার (২৫ জানুয়ারি) থেকে তাঁকে এই নাটকে দেখা যাবে।

সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষের গল্প নিয়ে গত আগস্টে মাছরাঙা টেলিভিশনে নাটকটির প্রচার শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি সপ্তাহের রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হয় নাটকটি।

কচি খন্দকারের পরিচালনায় পর্দায় মোশাররফ করিমকে দেখা যাবে আবদুল চরিত্রে। নাটকে একটি যাত্রাদলের সঙ্গে মিশে তিলের খাজা, বাদাম বিক্রি করেন আবদুল। যাত্রার অভিনয়ের প্রতি তার বেশ ঝোঁক রয়েছে। কিন্তু তিনি অভিনয়ের কিছুই পারেন না। পরে তিনি যাত্রাদলের বাবুর্চির সহকারী হিসেবে কাজ করেন। যাত্রাদলের জন্য বাজার করা ও সবাইকে খাওয়ানো তার দায়িত্ব। একসময় যাত্রার নৃত্যশিল্পীর প্রেমে পড়বে আবদুল। এভাবেই এগিয়ে যাবে নাটকটি।

তেল ছাড়া পরোটার দৃশ্যে মারজুক রাসেল ও মুসাফির সৈয়দ বাচ্চু। ছবি: মাছরাঙা টেলিভিশন

সুবিধাবাদী ও নীতিবান মানুষের আদর্শগত সংঘাতের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে তেল ছাড়া পরোটা। এতে আগে থেকে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ।

নাটকের গল্পে দেখা যাবে, সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতিতে তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।

একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করলেও এখন তোষামোদকে পুঁজি করে সরিষার তেল, নারকেল তেল থেকে শুরু করে পেট্রোলের ব্যবসা গড়ে তোলে। তাদের কোম্পানির নাম ‘তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড’।

অপরদিকে, আরেকটি পরিবার সহজ-সরল জীবনে অভ্যস্ত, যারা আপস না করার নীতিতে বিশ্বাসী। এই দুই পরিবারের সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাতের মধ্য দিয়েই এগিয়েছে কাহিনী।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর