ছাত্রলীগ নেতা সাদ্দামকে নিয়ে আশফাক নিপুণের পোস্ট, নানা প্রতিক্রিয়া

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম

কারাবন্দি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী-সন্তানের লাশ দেখলেন কারাফটকেই। শনিবার সন্ধ্যায় সাদ্দামের নয় মাসের সন্তান ও তার স্ত্রী সুবর্ণা স্বর্ণালীর লাশ নেওয়া হয় যশোর কেন্দ্রীয় কারাগারে। সেখানে তাদের শেষবারের মতো ছুঁয়ে দেখেন তিনি। প্যারোলে মুক্তিযোগ্য অবস্থা থাকার পরও সেটা না ঘটায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। 

এবার একই ইস্যুতে মুখ খুললেন জুলাই যোদ্ধা ও নির্মাতা আশফাক নিপুণ। পোস্টে তিনি সাদ্দামের স্ত্রীর ও দুধের শিশুর জানাজায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়াকে ‘অমানবিক’ বলে মন্তব্য করেন। পোস্টটিতে অল্প সময়েই নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়।এর কিছুক্ষণ পর পোস্টটির কমেন্ট সীমিত করে দেন নির্মাতা। 

ফেসবুকে দেওয়া ওই স্ট্যাটাসে আশফাক নিপুণ লেখেন, ‘এমনকি শত্রুর বেলায়ও আমি চাইব না সে তার মৃত স্ত্রী আর দুধের শিশুর জানাযা পড়তে না পারুক। ছাত্রলীগ নেতা সাদ্দামকে ঐটুকু সময়ের জন্য প্যারোলে মুক্তির ব্যবস্থা না করে স্ত্রী, শিশুর জানাজা বঞ্চিত করা অমানবিক।’

চব্বিশের জুলাই-অগাস্ট আন্দোলনের সময়কার একটি মামলায় গ্রেপ্তার হয়ে জেলা কারাগারে রয়েছেন সাদ্দাম। অন্যদিকে, শুক্রবার বিকালে বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙা গ্রাম থেকে তার স্ত্রী-সন্তানের লাশ উদ্ধার করা হয়। স্ত্রী-সন্তানের লাশ উদ্ধারের খবর পেলেও কারাগার থেকে প্যারোলে মুক্তি পাননি সাদ্দাম। পরবর্তী সময়ে তার স্ত্রী-সন্তানের লাশ নেওয়া হয় কারাফটকে।

নির্মাতা ও অ্যাক্টিভিস্ট আশফাক নিপুণ বরাবরই বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলে থাকেন। এবার স্ট্যাটাসে ফুটে উঠল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ছোট্ট এক বিশ্লেষণ। তিনি...
এ মামলায় আসামি করা হচ্ছে চিত্রনায়িকা নিপুণ আক্তার, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক...
‘মহানগর’খ্যাত নির্মাতা আশফাক নিপুণ আর অভিনেত্রী জয়া আহসান এবার একসঙ্গে, একই কাজে। হ্যাঁ পাঠক, এবারের ঈদুল ফিতরে বাড়তি বিনোদন দিতে ওয়েব সিরিজ ‘জিম্মি’ আসছে। এবারই প্রথম নিপুণের পরিচালনায় জয়া আহসান...
গত বছর কোটাবিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটি শেয়ার...
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জাতীয়তাবাদের পরিচয় আমরা একাত্ব। সবার আগে বাংলাদেশি, এরপর ধর্মীয় পরিচয় পরে। ধর্মীয় পরিচয়ে নয় সংখ্যালঘু পরিচয়ে। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার দর্শনে...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর