সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার ‘দাবি’ আব্দুন নূর তুষারের

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদককে ঘিরে যখন নানা প্রশ্ন ও বিতর্ক, ঠিক সেই সময় নতুন করে ‘হাওয়া’ দিলেন সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। তিনি ইউটিউবার, অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন। দিয়েছেন যুুক্তিও!

রবিবার দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই আবেদন জানান ডা. আব্দুন নূর তুষার। তার এই আবেদন এমন এক সময়ে এসেছে, যখন সদ্য ঘোষিত একুশে পদক নিয়ে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে সাহিত্যে অবদানের জন্য কাউকে মনোনীত না করা এবং নৃত্যে মনোনীত ব্যক্তিকে ঘিরে ব্যাপক বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে এই রাষ্ট্রীয় সম্মাননার গ্রহণযোগ্যতা নিয়ে।

এই প্রেক্ষাপটে ডা. তুষারের আবেদনকে অনেকেই দেখছেন ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবে। তার পোস্টের ভঙ্গি ও বক্তব্যে স্পষ্ট, তিনি চলমান বিতর্ককে সামনে এনে একুশে পদকের সাহিত্যের ঘাটতির দিকটি তুলে ধরতে চেয়েছেন। একই সঙ্গে সালমান মুক্তাদিরের সাম্প্রতিক রাজনৈতিক কনটেন্ট ও সক্রিয়তার প্রতিও সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে তার লেখায়।

নিজের পোস্টে ডা. তুষার সরাসরি লেখেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট।’

পোস্টের শেষাংশে নিজের আবেদনের পেছনের যুক্তিও তুলে ধরেন এই বিশ্লেষক। জানান, সালমান মুক্তাদির নাকি প্রথম ইংরেজি অক্ষরে বাংলা বই লিখেছিলেন, এমন কথাও তিনি শুনেছেন! তাই তাকে এই পদকপ্রদান দাবি।

এর প্রত্যুত্তরও দিয়েছেন সালমান। তিনি জানান, পদক নয়, তার দরকার ভিসা। সালমানের ভাষায়, ‘একুশে পদক দরকার নেই। ভিসা দিলেই হবে। তুষার ভাই, দয়া করে একটু এডিট করে দিন।’

ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
টলিউড অভিনেতা টোটা রায়চৌধুরীর বাবা বিপ্লবাঙ্কুর রায়চৌধুরী মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ফুসফুস ক্যানসারের চতুর্থ পর্যায়ে ভুগছিলেন তিনি। গত ৯ জুলাই ছিল ‘ফেলুদা’খ্যাত এই অভিনেতার জন্মদিন।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
ইরানের বিরুদ্ধে টানা ৯তম রাতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর বরাতে আজ এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
ফাইনালে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে স্কালোনিকে কাঁদতে দেখা যায়। তখনই ধারণা করা হয়েছিল, বড় কোনো খবর সামনে আসতে পারে। সেই অনুমানটাই সত্যি হয়েছে।
বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে অবসরের ইঙ্গিত দিলেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি। পরবর্তী বিশ্বকাপে আলবিসেলেস্তের দায়িত্বে থাকবেন কিনা তাঁর জন্য আরেকটু ভাবতে চান বিশ্বকাপ জয়ী এই কোচ।
ফাইনাল জিতে মেসিকে ছাপিয়ে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। আর টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দিয়ে গোল্ডেন বুট উঠেছে ফরাসি তারকা এমবাপের হাতে। 
লোডিং...

এলাকার খবর