মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৭ পিএম

মেয়ের সঙ্গে অপূর্ব। ছবি: ইন্সটাগ্রাম থেকে নেওয়া ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ মানুষকে সামনে আনলেন অভিনেতা অপূর্ব। তবে সেই মানুষটি তাঁর ছোট্ট কন্যা আনায়া।

ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা দিয়েছেন তিনি। আরেকটি ছবিতে রয়েছেন তাঁর স্ত্রী শাম্মা দেওয়ান—দুজনের মাঝখানে তাদের কন্যা। ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’

মেয়ের সঙ্গে অপূর্ব ও শাম্মা। ছবি: ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবি প্রকাশের পর অল্প সময়েই ভক্তদের সাড়া পড়ে যায়। মাত্র আট ঘণ্টায় ১৫ হাজারের বেশি রিঅ্যাক্ট জমা হয় পোস্টে, সঙ্গে আসে দেড় শতাধিক মন্তব্য। কেউ লিখেছেন, ‘কী যে মন ভালো করা একটা ছবি’, আবার কেউ কন্যার জন্য দোয়া জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাঁদের কন্যা আনায়া।

অপূর্বের ব্যক্তিজীবনের অধ্যায় অবশ্য আরও আগে শুরু। ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেছিলেন তিনি; ২০২০ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সেই সংসারে আয়াশ নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরও আগে অভিনেত্রী প্রভার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, যদিও সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি।

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
বলিউড অভিনেতা ইমরান খানকে ঘিরে শনিবার (১০ অক্টোবর) উত্তপ্ত হয়ে উঠেছিল মুম্বাইয়ের আগস্ট ক্রান্তি ময়দান। সিজেপি’র বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানাতে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেই ময়দান থেকেই...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর