সহঅভিনেত্রীকে মারধর প্রসঙ্গে এবার মুখ খুললেন তিশা, করলেন পাল্টা অভিযোগ

আপডেট : ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ পিএম

শুটিং সেটে অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। মঙ্গলবার বিকেলে ফেসবুক লাইভে এসে এ অভিযোগ করেন তিনি।

লাইভে সামিয়া অথৈ বলেন, তিনি বর্তমানে নির্মাতা রাফাত মজুমদার রিংকুর একটি নাটকের শুটিংয়ে মানিকগঞ্জে আছেন। সেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তানজিন তিশা, শহিদুজ্জামান সেলিম ও মীর রাব্বীসহ অনেকে।

অভিযোগ করে অথৈ বলেন, ‘গতকাল আমি মানিকগঞ্জে আসি। এ সময় তানজিন তিশা আপুর জন্য আমি গিফট নিয়ে আসছিলাম। কারণ, তিনি আমার সিনিয়র আর তিনি সম্প্রতি দারুণ একটি সিনেমা করছেন। আমি তাকে গিফট দিতে গেলে তিনি তা গ্রহণ করেননি। পরে শুটিংয়ের প্রথম সিনেই তিশা আমাকে মারধর করেন। এতে আমার হাতে কিছুটা জখম হয়।’

আজকের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘নাটকের চিত্রনাট্য অনুযায়ী দৃশ্যে তানজিন তিশাকে চড় মারার কথা ছিল আমার। আমি আলতো করে থাপ্পড় দিচ্ছিলাম। কিন্তু এতেই তিনি ক্ষেপে গিয়ে উল্টো আমাকে মারেন। সেটে অনেকেই উপস্থিত ছিলেন, সবাই দেখেছেন। আজ যে আচরণ তিনি করলেন, তা একজন সিনিয়র শিল্পীর জন্য অশোভন।’

অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা বলেন, ‘আমি এতক্ষণ শুটিং করেছিলাম। কারণ, আমি চাইনি কাজটা ফেঁসে যাক। যে লাইভ করেছে সে কাজটা ফাঁসিয়েই চলে গেছে। আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি, যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক চরিত্র। চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে—এমন অনেক ঘটনা ঘটাতে পারে।’

তিনি আরও বলেন, ‘আপনারা আর ১৫ থেকে ২০ দিন পর মুক্তির পেলে কাজটা দেখবেন। তখন আপনারা দেখতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

লাইভের উপস্থাপন নিয়ে তিশার বক্তব্য, ‘অভিযোগকারী এমনভাবে লাইভ করেছেন, যেন আমি তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছি। যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি। যতটুকু স্ক্রিপ্টে আছে, আমি ততটুকুই করেছি। ইম্প্রোভাইজ হয়ে যায়, কিন্তু ওটা পুরোপুরি চরিত্রের মধ্যে থেকে করতে হয়। এটা নিয়ে আসলে আমার বলার কিছুই নেই।’

আরও একটি প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আরেকটা বিষয় আমি বলতে চাই, যেটা আমার কাছে একটু খারাপ লেগেছে। আমি যে চরিত্র করছি, এখানে পরিষ্কার থাকার কোনো সুযোগ নেই। আমি সারাদিন গোবরের পাশে বসে আছি, নদীর মধ্যে বসে আছি, মাটি-বালুর মধ্যে বসে আছি, শিকল দিয়ে আমাকে বেঁধে রাখা হয়েছে। সেখানে একজন ফিমেল আর্টিস্ট হয়ে আরেকজন ফিমেল আর্টিস্টকে বলা যে, “এক ঘণ্টা ওয়াশরুমে থাকেন”—এই জিনিসটা দুঃখজনক।’

সবশেষে তিশা বলেন, ‘একজন অভিনেত্রী হয়ে তার বোঝা উচিত, একজন শিল্পী কী ধরনের চরিত্র করে। ওই জায়গা থেকে বলব, আমাকে বলা কথাগুলো পুরোপুরি ব্যক্তিগত আক্রমণ, আর কিছুই না। কাজটা যখন মানুষ দেখবে, তখন মানুষের কাছে বিষয়টা আরও পরিষ্কার হবে।:

নানা ধরনের চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে নিজেকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। নাটকের কাজ কমিয়ে দিয়ে এখন ওটিটি দুনিয়াতেই বেশি ব্যস্ত তিনি। গতকাল ছিল এ অভিনেতার কন্যা আনায়ার প্রথম...
কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) নির্মিত ভুয়া বা বানোয়াট কনটেন্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সামাজিকমাধ্যমের এক পোস্টে এআই কনটেন্ট ও এর...
একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর