দুই অভিনেত্রীর ‘থাপ্পড়’ কাণ্ড, যে ব্যবস্থা নিচ্ছে শিল্পী সংঘ

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম

তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাঁকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহানকে নিজের স্বামী দাবি করে তাঁর সঙ্গে কাজ না করতে বলেছেন তিশা—এমন দাবি সামিয়ার। 

মঙ্গলবার (৩ মার্চ) রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে বলে ফেসবুক লাইভে এসে জানান সামিয়া অথৈ। তিনি বলেন, ‘আজ (৩ মার্চ) আমার শেষ শট ছিল। সিনে (দৃশ্য) তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। টেকনিক্যালি আস্তে করে তার গালে হাত লাগিয়েছি। কিন্তু সে সিনের মধ্যে আমাকে জোরে জোরে চড় মেরেছে। আমার চোখ ফুলে গেছে, কথা বলতে সমস্যা হচ্ছে। এটা সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে।’

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড়! এর মধ্যে গতকাল রাতেই বিবৃতি দিয়েছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ।

দুই অভিনেত্রীর মধ্যকার ঘটনাকে ইঙ্গিত করে সংগঠনটি লিখেছে, ‘কোনো সদস্যের সাথে কোনো প্রকার জটিলতা বা মতভেদ সৃষ্টি হলে তা সংশ্লিষ্ট সংগঠনকে অবহিত না করে উপরন্তু সামাজিক যোগাযোগমাধ্যম বা গণমাধ্যমে প্রচার করা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের আচরণবিধির পরিপন্থী।’

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের ভাষ্য, ‘এহেন পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক আলোচনা, প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া ও সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়েই সমাধান হওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি। কেননা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনা একতরফাভাবে উপস্থাপিত হলে তা একদিকে যেমন সামাজিকভাবে সংশ্লিষ্ট পেশাজীবী সমাজের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, অন্যদিকে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়িয়ে দিতে পারে। উল্লেখিত ক্ষেত্রে কোনো সদস্যের আচরণবিধি লঙ্ঘিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিকভাবে যেকোনো ধরনের সিদ্ধান্ত গৃহীত হতে পারে। কেননা অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ দৃঢ়চিত্তে বিশ্বাস করে, দোষী যে-ই হোন না কেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ট্রায়াল’ বা জনমতের আদালত তৈরি না করে বা বিষয়টি বিভিন্ন মাধ্যমে প্রচার না করে, বরং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমেই উদ্ভূত সমস্যার সমাধান করা সম্ভব।’’

সামিয়া অথৈ লাইভে বলেন, ‘প্রথম দিনের শুটিং ছিল। তানজিন তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম। কিন্তু সে গ্রহণ করেনি। প্রথম সিন শুরু করতে গিয়েই সে আমাকে এমনভাবে মারে যে আমার হাত রক্তাক্ত হয়ে যায়। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল—তোমাকে এভাবে মারল কেন?’

লাইভে তিনি আরও বলেন, ‘‘এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম, তখন তিশা আপু আমাকে ফোন দিয়ে থ্রেট দিয়েছিল—ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না। কেন পারব না জানতে চাইলে সে বলেছিল, ‘ফারহান আমার জামাই হয়।’ বিষয়টা আমি ফারহানকে জানিয়েছিলাম। এটা এক-দুই বছর আগের ঘটনা। শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছে।’’

সর্বশেষ ঘটনার পর কারণ জানতে চাইলে তানজিন তিশা তাঁকে ‘অকথ্য ভাষায় গালাগালি’ করেন বলেও অভিযোগ করেন সামিয়া অথৈ। তাঁর ভাষায়, ‘গতকালও সে খারাপ আচরণ করেছে। ৪০ থেকে ৫০ মিনিট বাথরুমে ছিল। কী খায় জানি না। তার গা থেকে দুর্গন্ধ আসে। পাগলের মতো আচরণ করেছে।’

অভিযোগ অস্বীকার করে তানজিন তিশা বলেন, ‘আমি এতক্ষণ শুটিং করেছিলাম। কারণ, আমি চাইনি কাজটা ফেঁসে যাক। যে লাইভ করেছে, সে কাজটা ফাঁসিয়েই চলে গেছে। আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করেছি। আমি এমন একটা চরিত্র প্লে করেছি, যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক চরিত্র। চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষকে কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে—এমন অনেক ঘটনা ঘটাতে পারে।’

তিনি আরও বলেন, ‘আপনারা আর ১৫ থেকে ২০ দিন পর মুক্তি পেলে কাজটা দেখবেন। তখন আপনারা দেখতে পারবেন কোন চরিত্রের জন্য কী করা হয়েছে।’

লাইভের উপস্থাপন নিয়ে তিশার বক্তব্য, ‘অভিযোগকারী এমনভাবে লাইভ করেছেন, যেন আমি তাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করেছি। যতটুকু করেছি, আমার চরিত্রের প্রয়োজনে করেছি। যতটুকু স্ক্রিপ্টে আছে, আমি ততটুকুই করেছি। ইম্প্রোভাইজ হয়ে যায়, কিন্তু ওটা পুরোপুরি চরিত্রের মধ্যে থেকে করতে হয়। এটা নিয়ে আসলে আমার বলার কিছুই নেই।’

নাটকের পরিচালক রাফাত মজুমদার বলেন, ‘নাটকের একটি দৃশ্যে চড় ছিল। চরিত্রের প্রয়োজনে দৃশ্যটি রাখা হয়। দুজন দুজনকে আস্তে করে চড় দিতে গিয়েই হয়তো কেউ বলেছে, জোরে লেগেছে। দুজন দুজনকে চড় দিতে গিয়েই ভুল–বোঝাবুঝি হয়েছে।’

নাটকটিতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মোমেনা চৌধুরী, মীর রাব্বীসহ অনেকে।

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি সংক্রান্ত প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটেছে বলে অথৈ ফেইসবুক লাইভে অভিযোগ করেছিলেন। নাটকটির নাম ‘পুতুলের বিয়ে’।...
ঢাকাই সিনেমার আলোচনার কেন্দ্রে শরিফুল রাজ; এলো আবার এক্সক্লুসিভও। সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন আর সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া পুরনো ভিডিও নিয়ে এতদিন পর মুখ খুললেন এই তারকা। সম্প্রতি এক...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর