ঈদে হানিফ সংকেতের ‘ভালোবেসে অবশেষে’

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম

প্রতি ঈদেই বর্ণাঢ্য ‘ইত্যাদি’র পাশাপাশি উপস্থাপক-নির্মাতা হানিফ সংকেত একটি নাটক নির্মাণ করেন। তাঁর এবারের ঈদের নাটকের নাম ‘ভালোবেসে অবশেষে’। লক্ষণীয় যে, হানিফ সংকেতের ঈদ নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, তেমনি গল্পেও থাকে আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি থাকে একটি সামাজিক বক্তব্য।
 
এবারের নাটকে দেখা যাবে, রানা ও নীলা ছেলেবেলায় একই গ্রামে একসঙ্গে বড় হয়েছে। তাদের মধ্যে সবসময় মিষ্টি ঝগড়া লেগেই থাকত! একসময় পড়াশোনার জন্য নীলা চলে যায় বিদেশে। দীর্ঘদিন পর আবার দেশে ফিরে আসে। বাবা-মায়ের সঙ্গে বেড়াতে যায় গ্রামে। হঠাৎ করেই দেখা হয়ে যায় ছোটবেলার খেলার সাথী রানার সঙ্গে। তারপর রানা ও নীলাকে ঘিরে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা। এইসব নিয়েই গড়ে উঠেছে নাটকটির কাহিনী।

এতে রানার ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, আর নীলার চরিত্রে রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি। গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, মুনমুন আহমেদ, আরফান আহমেদ ও সুভাশিষ ভৌমিক। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সূচনা শিকদার, নজরুল ইসলাম, জাহিদ চৌধুরী, হেদায়েত নান্নু, নূর এ আলম নয়নসহ অনেকে। 

একটি দৃশ্যে আরফান ও হিমি। ছবি: ফাগুন অডিও ভিশন

ভালোবেসে অবশেষে নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। কণ্ঠ দিয়েছেন রাজিব। নাটকটি ধারণ করা হয় ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে।

উল্লেখ্য, ঈদের নাটকের ভীড়ে সবাইকে সব চ্যানেলে একাধিকবার দেখা গেলেও ঈদের দিন হানিফ সংকেতের নাটক দেখা যায় মাত্র একটি চ্যানেলে, আর তা এটিএন বাংলায়। কারণ প্রতি বছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি এবং সেটি দীর্ঘ দুই দশক ধরে শুধু এটিএন বাংলাতেই প্রচার হয়ে আসছে।

এটিএন কর্তৃপক্ষের ভাষ্য, ‘যেহেতু তিনি শুধু আমাদের চ্যানেলের জন্যই নাটক নির্মাণ করেন, তাই ঈদের দিন শত ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা পরিবার নিয়ে এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। কারণ তাঁর নাটক সবসময়ই পারিবারিক গল্পের হয়। তাই আমাদের বিশ্বাস বরাবরের মতো এবারও এটিএন বাংলার দর্শকরা তাঁর নাটক উপভোগ করবেন।’

জানা যায়, নাটকটি ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর