ইনডিপেনডেন্ট টিভিতে ৬ তারকা শোনাবেন ঈদ গল্প

আপডেট : ২০ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম

ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা।

চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে টানা তিন দিন রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে এই বিশেষ পর্বগুলো। প্রতিটি পর্বে থাকছে ঈদের ভিন্ন ভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজ-সংশ্লিষ্ট তারকাদের উপস্থিতি, তাঁদের অভিজ্ঞতা, আড্ডা ও ব্যক্তিগত গল্প।

ঈদের দিন প্রচারিত প্রথম পর্বে হাজির থাকবেন ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার দুই অভিনয়শিল্পী শরীফুল রাজ ও সাবিলা নূর। সিনেমাটি নিয়ে তাঁদের কাজের অভিজ্ঞতা, শুটিংয়ের স্মৃতি এবং সমসাময়িক চলচ্চিত্র প্রসঙ্গ উঠে আসবে আড্ডায়।

ঈদের দ্বিতীয় দিনের পর্বে অংশ নেবেন ওয়েব সিরিজ ‘চক্র-২’-এর দুই আলোচিত মুখ শাহেদ আলী ও আজমেরী হক বাঁধন। সিরিজটির গল্প, চরিত্র নির্মাণ এবং ওটিটি প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করবেন তাঁরা।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনের পর্বে থাকবেন ‘প্রেশার কুকার’ সিনেমার অভিনেত্রী নাজিফা তুষি ও অভিনেতা রিজভী রিজু। সিনেমাটির গল্প, চরিত্রের প্রস্তুতি এবং শুটিং-সংক্রান্ত নানা অজানা দিক উঠে আসবে তাঁদের কথোপকথনে।

স্যান্ডেলিনার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানগুলো উপস্থাপনা করেছেন ফারহানা লোপা। প্রতিটি অনুষ্ঠান পরদিন দুপুর সাড়ে ১২টায় পুনঃপ্রচার করবে ইনডিপেনডেন্ট টিভি। এছাড়া এগুলো দেখা যাবে ইনডিপেনডেন্ট ডিজিটালের ইউটিউব ও ফেসবুকে।

ইতালির মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশে ফেরার পর আজ...
সমকালীন ঢাকাকে পটভূমি করে নির্মিত দ্য ডিফিকাল্ট ব্রাইড’র গল্প আবর্তিত হয়েছে জাইনীন নামের এক তরুণীকে ঘিরে, যে কিনা বিয়ের প্রস্তুতি ও সৌন্দর্যচর্চার নানা আচার-অনুষ্ঠানের মধ্যদিয়ে যেতে গিয়ে আবিষ্কার...
আফরান নিশো, জয়া আহসান, মোশাররফ করিম, আরিফিন শুভ, আফসান আরা বিন্দু, প্রীতম হাসান, শিহাব শাহীন, রায়াহান রাফী, শঙ্খ দাশগুপ্ত, রুমানা রশীদ ঈশিতাসহ দেশের মিডিয়াঙ্গনের সম্মানিত, গুণী ও জনপ্রিয়...
‘সাংস্কৃতিক ফ্যাসিবাদ রুখে দাঁড়াও’ শীর্ষক বিবৃতিতে তাঁরা বলেন, ‘একজন শিল্পীকে তাঁর রাজনৈতিক অবস্থান, মতপ্রকাশ কিংবা গণআন্দোলনে নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে আক্রমণের লক্ষ্যবস্তু করা শুধু...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর