ঈদের সাত দিনই চোখ থাকবে ধারাবাহিকে

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:৫৯ এএম

ঈদ মানেই আনন্দ, পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় এবং টেলিভিশনে বিশেষ নাটক ও ধারাবাহিক। এই বছরও বাংলাদেশি চ্যানেলগুলো দর্শকদের জন্য সাত দিনব্যাপী ঈদের ধারাবাহিক আয়োজন করেছে। নিচে থাকছে কিছু ধারাবাহিকের তথ্য। যা ঈদের প্রথম দিন থেকে টানা সাত দিন প্রচার হবে—

চ্যানেল আই

  • কঙ্গ থেকে বঙ্গ (সন্ধ্যা ৬টা ১০ মিনিট) – ফরিদুর রেজা সাগরের ‘ছোট কাকু’ সিরিজ অবলম্বনে। পরিচালনা: আফজাল হোসেন। অভিনয়: আফজাল হোসেন, তুষার খান, ইশিকা সাকিন, মোবাশ্বেরা ইরা প্রমুখ।

এনটিভি

  • কুলিন সমাচার (দুপুর ১টা ৩০ মিনিট) – রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: সালাউদ্দিন লাভলু। অভিনয়: মাসুম বাশার, মিলি বাশার, নাসিম, সুমাইয়া অর্পা প্রমুখ।

  • পা পিছলে আলুর দম (সন্ধ্যা ৬টা ৪০ মিনিট) – রচনা: মনসুর রহমান চঞ্চল, পরিচালনা: রাকেশ বসু। অভিনয়: মীর রাব্বী, প্রিয়ন্তী উর্বী, তানভীর প্রমুখ।

আরটিভি

  • মুশকিল আসান (সন্ধ্যা ৭টা) – পরিচালনা: সহিদ উন নবী। অভিনয়: শামীম সরকার, শখ, চাষী আলম।

বাংলাভিশন

  • চেনা অচেনা (বিকেল ৫টা) – পরিচালনা: ওমর ফারুক। অভিনয়: এ্যালেন শুভ্র, ছোঁয়া, দিলারা জামান।

  • অডিও ফাঁস (রাত ৮টা ৪০ মিনিট) – পরিচালনা: মাসুদ সেজান। অভিনয়: ডা. এজাজ, মুসাফির বাচ্চু, পাভেল, শামীমা নাজনীন।

বৈশাখী টিভি

  • মায়া (বিকেল ৫টা ১৫ মিনিট) – রচনা: মিজানুর রহমান বেলাল, পরিচালনা: সাদেক সিদ্দিকী। অভিনয়: মৌমিতা মৌ, সাজু জন, অভি, চমক তারা প্রমুখ।

  • সোনার বাঁশি (বিকেল ৫টা ৪৫ মিনিট) – রচনা: কমল সরকার, পরিচালনা: সাদেক সিদ্দিকী। অভিনয়: আশিক চৌধুরী, তানহা তাসনিয়া, আনোয়ার সিরাজী, পুনম, আশরাফ কবির, মীম খান প্রমুখ।

  • সাদা মনের মানুষ (সন্ধ্যা ৬টা ২০ মিনিট) – রচনা: হিরন জামান, পরিচালনা: আলমগীর খন্দকার দুলাল। অভিনয়: ডলি জহুর, রওনক হাসান, তানজিকা আমিন, ফারজানা ছবি, তন্ময়, জয়রাজ প্রমুখ।

  • গ্যাংস্টার (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট) – রচনা ও পরিচালনা: মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। অভিনয়: তানহা তাসনিয়া, ইমতু রাতিশ, শাহেদ আলী, এমডি শামীম প্রমুখ।

  • কফিলের ছেলে (রাত ৯টা ১৫ মিনিট) – রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। অভিনয়: মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, শাওন আশরাফ।

মাছরাঙা টেলিভিশন

  • মেইন কাস্টিং (সন্ধ্যা ৭টা ২০ মিনিট) – রচনা: বৃন্দাবন দাস, পরিচালনা: নিয়াজ মাহমুদা। অভিনয়: চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ প্রমুখ।

  • ভ্যাজাল জামাই (রাত ৯টা ১০ মিনিট) – রচনা: আল আমিন স্বপন, পরিচালনা: তাইফুর জাহান আশিক। অভিনয়: মোশাররফ করিম, জুঁই করিম।

দীপ্ত টিভি

  • ভাইজান (রাত ৯টা ৪০ মিনিট) – অভিনয়: জাহিদ হাসান, নাবিলা ইসলাম, আলী রাজ প্রমুখ।

নাগরিক টিভি

  • ব্ল্যাকমানি (রাত ৮টা) – পরিচালনা: রায়হান রাফী। অভিনয়: পূজা চেরী, ইন্তেখাব দিনার, রুবেল।

দুরন্ত টিভি

  • হৈ হৈ হল্লা—সিজন ৩ (দুপুর ১টা) – পরিচালনা: পার্থ প্রতীম হালদার। অভিনয়: কাজী আফরা ইভিলিনা, ঋদ্ধি, তূর্য, আবুল হায়াত, শাহানাজ খুশি, সাজু খাদেম, প্রাণ রায় প্রমুখ।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
সজীবের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। সামাজিকমাধ্যমের এক পোস্টে নির্মাতা আশিকুর রহমান জানিয়েছেন, হার্টের সমস্যায়...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর