ময়নাতদন্তের রিপোর্ট: রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়েছিল! বালি ঢুকেছিল খাদ্যনালিতেও

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৫:৩১ পিএম

ভারতের দীঘায় একটি ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। 

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। হাসপাতাল সূত্রে জানা গেছে, পানিতে ডুবেই মৃত্যু হয়েছে এই অভিনেতার। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি ও নোনাজল পাওয়া গেছে। শুধু তাই নয়, খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালির উপস্থিতি মিলেছে। রিপোর্টে বলা হয়েছে, ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল, যা দীর্ঘ সময় পানির নিচে থাকার ইঙ্গিত দেয়। প্রাথমিক ধারণা, অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন তিনি। পরবর্তী ধাপে ভিসেরা পরীক্ষার কথাও জানানো হয়েছে।

এদিকে, রাহুলের মরদেহ কলকাতায় পৌঁছালে বিজয়গড়ের বাড়িতে শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ থাকবে। ‘ভোলা বসু ভবন’-এ তাঁকে শেষবারের মতো দেখার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা।

ঘটনাকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে তদন্ত। উদ্ধার করা হয়েছে শুটিং সেটের ক্যামেরা ফুটেজও। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন যে ক্যামেরায় শুটিং চলছিল, সেটি খতিয়ে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, রাহুলের মৃত্যুর আগের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত সেই ফুটেজে ধরা থাকতে পারে।

বন্ধু ও নাট্যপরিচালক জয়রাজ বন্দ্যোপাধ্যায় সামাজিক মাধ্যমে জানিয়েছেন, তিনি নিজেই মরদেহ নিয়ে কলকাতায় ফিরছেন। তাঁর সঙ্গে রয়েছেন সৌরভ পালোধি, শতরূপ ঘোষ ও প্রমোদ সিংহ।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
বাঁচানো গেল না কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে। লিভার-সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে গতকাল দিবাগত রাতে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া...
ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন অভিনেতার ছেলে...
ভারতের প্রখ্যাত বাউল সাধক ও শিল্পী কানাই দাস আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার মৃত্যুর বিষয়টি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর