কলকাতার নতুন সিনেমায় চঞ্চল চৌধুরী

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম

টালিউডে নিজের অবস্থান আরও শক্ত করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। একের পর এক সিনেমায় কাজ করে ওপার বাংলার নির্মাতাদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

সৃজিত মুখার্জি পরিচালিত ‘পদাতিক’ সিনেমার মাধ্যমে ২০২৪ সালে টালিউডে অভিষেক হয় চঞ্চলের। প্রথম কাজ দিয়েই নজর কাড়ার পর আর পেছনে তাকাতে হয়নি। ইতিমধ্যে ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ সিনেমার শুটিং শেষ করেছেন। এবার জানা গেল, ‘আজাদি’ নামের আরও একটি সিনেমার কাজও শেষ করেছেন এই অভিনেতা।

‘আজাদি’ পরিচালনা করছেন সুমন মুখোপাধ্যায়। এর আগে তাঁর নির্মিত ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়া আহসান ও আবীর চট্টোপাধ্যায়।

নতুন এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে। এতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে চঞ্চলকে। গল্পে উঠে আসবে বিভক্ত বাংলার অস্থির সময়। যেখানে কেউ এপার বাংলায় আশ্রয় খুঁজছেন, আবার কেউ পাড়ি জমাচ্ছেন ওপারে। এরই মধ্যে ঘটে একটি খুন, আর সেই রহস্য উদ্ঘাটনে নামেন চঞ্চলের চরিত্রটি।

আগামী ১৫ এপ্রিল ডাবিংয়ের জন্য কলকাতায় যাচ্ছেন চঞ্চল। সেই সফরেই অংশ নেবেন বাংলা সাহিত্য ও সংস্কৃতির জনপ্রিয় আয়োজন ‘কেসিসি বৈঠকখানা’-তে। কলকাতার আনন্দপুরে অবস্থিত কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটির আয়োজনে ১৭ এপ্রিল শুরু হওয়া এই তিনদিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে থাকবেন তিনি।

ওই আড্ডায় তাঁর সঙ্গে আলোচনায় যোগ দেবেন জনপ্রিয় নির্মাতা-অভিনেতা-সংগীতশিল্পী অঞ্জন দত্ত। ‘আর্ট ফিল্ম ও কমার্শিয়াল ফিল্ম: তফাত ঘুচে যাচ্ছে?’—এই সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবেন তারা। পুরো পর্বটি সঞ্চালনা করবেন গীতিকার, কবি ও নির্মাতা চন্দ্রিল ভট্টাচার্য।

চঞ্চল জানান, এর আগে ভিসা জটিলতার কারণে এই আয়োজনের অংশ হতে পারেননি। তবে এবার সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তাঁর ভাষায়, এটি কেবল আলোচনা নয়, বরং এক প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা—যেখানে দুই বাংলার শিল্পীরা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।

এদিকে শুধু টালিউড নয়, দেশীয় শোবিজেও সমান ব্যস্ত সময় কাটছে চঞ্চলের। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’—তিনটি সিনেমাতেই তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। পাশাপাশি ঈদের নাটকেও দর্শকদের সামনে হাজির হয়েছেন এই গুণী অভিনেতা।

গ্রামের দুই প্রভাবশালী পরিবারের বৈরিতাকে কেন্দ্র করে নির্মিত ধারাবাহিক নাটক ‘বিশ্বাস বনাম সরদার’। বৃন্দাবন দাশের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। প্রতি রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টা ৩০...
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নুহাশ হুমায়ূনের। দীর্ঘদিনের প্রস্তুতি শেষে শুরু হয়েছে তাঁর বহুল আলোচিত সিনেমা ‘মুভিং বাংলাদেশ’-এর শুটিং।চলচ্চিত্রটির কাস্টিং নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না...
‌‘দম’র দম এবার দেখবে সারাদেশ! শুক্রবার (২৪ এপ্রিল) সারাদেশের সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এর আগে, ঈদুল ফিতরে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েই এটি বাজিমাত করেছে। এবার দেশের...
আমেরিকা ও কানাডার দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে ‘দম’। চাহিদার কারণে আগামীকাল থেকে দেশ দুটির ৫৮টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে, গত ১০ এপ্রিল রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো, চঞ্চল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর